শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

প্রতিবেদকের নাম / ৯২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

শাহাদাৎ হোসেন চৌধুরী, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে মেলার উদ্বোধন করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। এ মেলা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

উদ্বোধন শেষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ভূমি কর্মকর্তাসহ সেবাগ্রহীতারা অংশ নেন। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান এবং কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনীমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও আসিফ আল জিনাত।

তিনি বলেন, একসময় ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের নেতিবাচক ধারণা ছিল। মামলা-মোকদ্দমা, দালালচক্র, দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে মানুষকে ভোগান্তির শিকার হতে হতো। তবে বর্তমান সরকার প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে কাজ করছে।

তিনি আরও বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে এখন মানুষ ঘরে বসেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছে, এতে সময় ও হয়রানি কমেছে। ভূমিসেবা এখন আগের তুলনায় অনেক বেশি সহজ, দ্রুত ও জনবান্ধব হয়েছে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও থানার সংশ্লিষ্ট কর্মকর্তা গোলাম সারোয়ার, কানুনগো জাকির হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ভূমি কর্মকর্তা এবং সেবাগ্রহীতারা।

অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেবা কার্যক্রম ঘুরে দেখেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
19 May 2026

সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

www.dainikkagoj.com
19 May 2026

সোনারগাঁওয়ে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

www.dainikkagoj.com