পলাশ পাল, জেলা প্রতিনিধি | নেত্রকোণা
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়।
মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন বারহাট্টার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মমিনুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ এস এম গোলাম হোসাইন, বারহাট্টা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ চম্পক দাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীত কুমারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পূর্বঘোষণা অনুযায়ী দেশের সকল বিভাগ, জেলা ও উপজেলায় একযোগে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভূমি সেবা মেলা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
আলোচনা সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম বলেন, বর্তমান সরকার আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষকে হয়রানিমুক্ত ও সহজ উপায়ে ভূমি সেবা পৌঁছে দিতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।