বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি ঘোষণা মাইক্রোবাসে তুলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ বাবা-মা অমূল্য ধন  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝরল ৭ প্রাণ: কুমিল্লায় একদিনে পৃথক চার দুর্ঘটনা সিরাজগঞ্জে অভিযানে ২১শ’ লিটার অবৈধ ডিজেল জব্দ, আটক ২ নেত্রকোনার পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে মোটরসাইকেল বিক্রি কমেছে, কাগজপত্র করতে ভিড় সিরাজগঞ্জে  দুই দিনে ১৩ শিশুর দেহে হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ৪ সিরাজগঞ্জে অবৈধভাবে মজুত ২১.৫ লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা নবাবগঞ্জে অবৈধ মজুত ও চড়া দামে পেট্রোল বিক্রি: দোকানদারের বড় অংকের জরিমানা

সান্তাহার পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে অভিযোগ 

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

 

 

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার সহকারি প্রকৌশলী আবু রায়হান মন্ডলের  বিরুদ্ধে ঠিকাদার কর্তৃক দুদকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গত ০৮ মার্চ ২০২৬ (রবিবার) দূর্নীতি দমন কমিশনের বগুড়া জেলার উপ-পরিচালক বরাবর সান্তাহার পৌরসভার নিবন্ধিত ছয়জন ঠিকাদার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ কারী সান্তাহার পৌরসভার নিবন্ধিত ছয়জন ঠিকাদার বিগত কয়েকটি অর্থবছরে কাজ সম্মন্ন করার পরও ঠিকাদারী কাজের বিপরীতে কর্তন করা জামানতের টাকা ফেরৎ পায়নি। বিধি মোতাবেক কাজ শেষ হওয়ার এক বছর পর জামানতের টকা ফেরৎ দেওয়ার বিধান থাকলেও টাকা ফেরত প্রদানে বিভিন্ন রকম গড়িমসি, টাল-বাহানা করছেন পৌর কর্তৃপক্ষ। এমনকি এ ব্যাপারে ঠিকাদারগণ টাকা ফেরতের আবেদন করলে জামানতের রক্ষিত টাকা ফান্ডে নাই বলে জানান পৌরসভার সহকারি প্রকৌশলী আবু রায়হান মন্ডল। নিয়ম অনুযায়ী বিল হতে কর্তনকৃত ভ্যাট, আয়কর, জামানত সংশ্লিষ্ট খাতে জমা প্রদান না করে পৌর এলাকার ইরামতি খালের কচুরিপানা পরিস্কার বাবদ কোন কাজ না করে লক্ষ লক্ষ টাকার অনিয়ম করা হয়েছে। এছাড়া অফিসের ফার্নিচার সাজ-সজ্জার কাজ বিনা দরপত্রে দূর্নীতির মাধ্যমে করে বিপুল পরিমান টাকা খরচ দেখানো হয়েছে। এ কারণে ওই সকল ঠিকাদার তাদের জামানতের টাকা ফেরৎ পাচ্ছে না। এমতাবস্থায় সকল ভুক্তভোগী ঠিকাদার সরজমিনে তদন্তপূর্বক অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।

এই বিষয়ে সান্তাহার পৌরসভার সহকারি প্রকৌশলী আবু রায়হান মন্ডল বলেন, জামানত, ভ্যাট, আয়কর অর্থের বিষয়টি পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সময় হয়েছে। ভ্যাট, আয়কর সংশ্লিষ্ট খাতে জমা প্রদান না করার বিষয়টি কিছুটা হিসাব শাখার কাজের ভুলে নির্ধারিত সময়ে জমা হয়নি বলে তিনি জানান। খাল পরিস্কার করা ও অফিসে সাজ-সজ্জার জন্য ক্রয়কৃত ফার্নিচার এর ব্যয় নির্ধারণ করা হয়েছিলো তখনকার দায়িত্বপ্রাপ্ত প্রশাসকের পরিষদে। পৌরসভার অর্থ হিসাব নিকাশসহ যাবতীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব পৌর প্রশাসকের। আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছ সে সকল অভিযোগের সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই। অভিযোগে উল্লেখিত বিষয়গুলো আমার যোগদানের পূর্বে ঘটলেও এখন অভিযোগ করা হচ্ছে আমার বিরুদ্ধে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর