বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি ঘোষণা মাইক্রোবাসে তুলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ বাবা-মা অমূল্য ধন  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝরল ৭ প্রাণ: কুমিল্লায় একদিনে পৃথক চার দুর্ঘটনা সিরাজগঞ্জে অভিযানে ২১শ’ লিটার অবৈধ ডিজেল জব্দ, আটক ২ নেত্রকোনার পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে মোটরসাইকেল বিক্রি কমেছে, কাগজপত্র করতে ভিড় সিরাজগঞ্জে  দুই দিনে ১৩ শিশুর দেহে হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ৪ সিরাজগঞ্জে অবৈধভাবে মজুত ২১.৫ লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা নবাবগঞ্জে অবৈধ মজুত ও চড়া দামে পেট্রোল বিক্রি: দোকানদারের বড় অংকের জরিমানা

সিরাজগঞ্জে অভিযানে ২১শ’ লিটার অবৈধ ডিজেল জব্দ, আটক ২

Reporter Name / ২৮ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জে পুলিশের পৃথক অভিযানে অবৈধভাবে মজুত রাখা প্রায় ২১শ’ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। জ্বালানি তেলের অবৈধ মজুত ও কালোবাজারি প্রতিরোধে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) বিকেলে জেলার সলঙ্গা ও রায়গঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে একযোগে এসব অভিযান চালানো হয়।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান জানান, সলঙ্গা উপজেলার চড়িয়া এলাকায় মহাসড়কের পাশে একটি তেলের দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

অপরদিকে, রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অত্যন্ত কৌশলে দুটি পানির ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা আরও ১ হাজার ১০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এসব স্থানে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বিক্রির অভিযোগ ছিল। অভিযানের মাধ্যমে সেই চক্রের তৎপরতা আংশিকভাবে ভেঙে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অভিযানকালে সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, সদর থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আহসানুল ইসলাম এবং সলঙ্গা থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম উপস্থিত ছিলেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা জানান, জ্বালানি তেলের অবৈধ মজুত ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর