বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি ঘোষণা মাইক্রোবাসে তুলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ বাবা-মা অমূল্য ধন  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝরল ৭ প্রাণ: কুমিল্লায় একদিনে পৃথক চার দুর্ঘটনা সিরাজগঞ্জে অভিযানে ২১শ’ লিটার অবৈধ ডিজেল জব্দ, আটক ২ নেত্রকোনার পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে মোটরসাইকেল বিক্রি কমেছে, কাগজপত্র করতে ভিড় সিরাজগঞ্জে  দুই দিনে ১৩ শিশুর দেহে হাম শনাক্ত, হাসপাতালে ভর্তি ৪ সিরাজগঞ্জে অবৈধভাবে মজুত ২১.৫ লিটার পেট্রোল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা নবাবগঞ্জে অবৈধ মজুত ও চড়া দামে পেট্রোল বিক্রি: দোকানদারের বড় অংকের জরিমানা

নেত্রকোনার পূর্বধলায় অটোরিকশার ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু

Reporter Name / ১০ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

শংকর চন্দ্র সরকার

নেত্রকোনা জেলা প্রতিনিধি :

নেত্রকোণার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রায়হান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (১ এপ্রিল) বিকেলে ৪টার দিকে উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত রায়হান ওই এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল রায়হান নিজ বাড়ির পাশের পাকা সড়কের ধারে দাঁড়িয়ে ছিল। এ সময় পূর্বধলা থেকে জারিয়া গামী একটি অজ্ঞাতনামা ব্যাটারিচালিত অটোরিকশা তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত অটোরিকশা ও চালককে এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর