শিরোনাম
১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার তানোরে জমি বিরোধে বর্গাচাষীকে হাতুড়িপেটা, পা ভাঙার অভিযোগ সোনারগাঁওয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ‘আ’লীগের দোষর’ আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে সোনারগাঁওয়ের কথিত শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সিআরএর মানববন্ধন সীতাকুণ্ডে গাইড কোম্পানির দেড় লাখ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান প্রধান শিক্ষকের, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ি থানার নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন, নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যুসংবাদ, ৬ ঘণ্টার ব্যবধানে দুই স্বজনকে হারাল পরিবার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

কক্সবাজারে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালনে সাতকানিয়ার সাংবাদিকদের বর্ণাঢ্য র‍্যালি

প্রতিবেদকের নাম / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

 

নুরুল কবির, সাতকানিয়া প্রতিনিধি:

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কক্সবাজারের লাবনী পয়েন্ট এলাকায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের আয়োজন করেছেন চট্টগ্রামের সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকরা। সোমবার দুপুরে বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে কর্মসূচিটি পালিত হয়।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গণমাধ্যম একটি জাতির দর্পণ। এটি সমাজের অসঙ্গতি তুলে ধরে এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সময়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত জরুরি বলেও তারা মত দেন।

প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম বাবর বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। তাদের কলমের শক্তিই সমাজকে আলোর পথে এগিয়ে নেয়। তাই গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা সবার দায়িত্ব।”

বক্তারা আরও বলেন, একটি শক্তিশালী গণমাধ্যমই দুর্নীতি, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সক্ষম। এ জন্য পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সত্য ও ন্যায়ের পক্ষে আরও সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

র‍্যালি ও সমাবেশে সাতকানিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র সাংবাদিক সুকান্ত বিকাশ ধর, মামুন মোহাম্মদসহ দক্ষিণ চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ, সাতকানিয়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান রুবেল ও সেক্রেটারি তারেক হোসাইনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
04 May 2026

কক্সবাজারে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালনে সাতকানিয়ার সাংবাদিকদের বর্ণাঢ্য র‍্যালি

www.dainikkagoj.com
04 May 2026

কক্সবাজারে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালনে সাতকানিয়ার সাংবাদিকদের বর্ণাঢ্য র‍্যালি

www.dainikkagoj.com