শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

সেনবাগে ভূমি সেবা মেলার উদ্বোধন

প্রতিবেদকের নাম / ৬৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালী জেলার সেনবাগে র‍্যালি, আলোচনা সভা ও ফিতা কেটে ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। সেনবাগ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

উদ্বোধন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা ভূমি অফিসের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে সহকারী কমিশনার (ভূমি) নূর পেয়ারা বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রহিম সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব আবদুল হান্নান লিটন, সেনবাগ পৌরসভা বিএনপির আহ্বায়ক ফাররুক বাবুল এবং সদস্য সচিব শহীদ উল্লাহ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারের লক্ষ্য হলো ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। ভূমি সেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষ এক জায়গা থেকেই সহজে, দ্রুত ও স্বচ্ছতার সাথে বিভিন্ন ভূমি সেবা গ্রহণ করতে পারছেন। এতে সেবা প্রক্রিয়া আরও সহজ ও জনবান্ধব হচ্ছে।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
19 May 2026

সেনবাগে ভূমি সেবা মেলার উদ্বোধন

www.dainikkagoj.com
19 May 2026

সেনবাগে ভূমি সেবা মেলার উদ্বোধন

www.dainikkagoj.com