রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
কমলনগরে  তেল সিন্ডিকেট ও চোরাচালান রোধে ৯ ‘ট্যাগ অফিসার’  বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু, দীঘিনালায় শোক ও ক্ষোভ তাড়াশে জব্দকৃত পেট্রোল ‘গায়েব’ হয়নি, টাকা জমা হলো রাষ্ট্রীয় কোষাগারে উচ্ছেদের পরও ফের দখল—গোপালগঞ্জ মেডিকেল এলাকায় অবৈধ দোকান, দুর্ভোগে রোগী-স্বজন ময়মনসিংহে পেট্রোল ও ডিজেল অবৈধ মজুদ করার অপরাধে ২ লক্ষ টাকা অর্থদণ্ড আদায়  রাষ্ট্রের আমুল সংস্কার ও অংশীদারিত্বের গণতন্ত্র বাস্তবায়নের আহ্বান তানিয়া রবের ধামইরহাটে উমার ইউনিয়নবাসীর খাদেম হতে চান চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান পিন্টু জ্বালানি তেল মজুদ: গোপালগঞ্জে গঙ্গা মটরসকে জরিমানা দীঘিনালায় জ্বালানি তেল সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান স্পিকারের সহধর্মিনী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজের ইন্তেকাল

বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু, দীঘিনালায় শোক ও ক্ষোভ

Reporter Name / ৯ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বেলছড়ি এলাকায় বেপরোয়া মোটরসাইকেল চালনার কারণে আফরান শিহাব (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় মেরুং সড়কে বেলছড়ি মাদ্রাসা ও এতিমখানার সামনে এ দুর্ঘটনা ঘটে, যা এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় শিহাব। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

নিহত শিহাব বেলছড়ি গ্রামের বাসিন্দা বেলাল হোসেনের ছেলে এবং দারুল আরকাম এবতাদীয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। দুই ভাইবোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। সন্তানের মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েন তার পরিবার। শিহাবের বাবা বলেন, “আমি চাই না আমার মতো আর কোনো বাবা তার সন্তানকে এভাবে হারাক।”

এ ঘটনায় অভিযুক্ত মোটরসাইকেল চালক হিসেবে স্থানীয়ভাবে মোঃ রাহাতের নাম জানা গেছে। তিনি মেরুং এলাকার বাসিন্দা। তবে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয়দের দাবি, মাদ্রাসা ও এতিমখানার সামনে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে স্পিড ব্রেকার স্থাপন, সতর্কতামূলক সাইনবোর্ড বসানো এবং নিয়মিত নজরদারি নিশ্চিত করা জরুরি। অন্যথায় ভবিষ্যতে এমন দুর্ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর