শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে পেট্রোল ও ডিজেল অবৈধ মজুদ করার অপরাধে ২ লক্ষ টাকা অর্থদণ্ড আদায়  রাষ্ট্রের আমুল সংস্কার ও অংশীদারিত্বের গণতন্ত্র বাস্তবায়নের আহ্বান তানিয়া রবের ধামইরহাটে উমার ইউনিয়নবাসীর খাদেম হতে চান চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান পিন্টু জ্বালানি তেল মজুদ: গোপালগঞ্জে গঙ্গা মটরসকে জরিমানা দীঘিনালায় জ্বালানি তেল সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান স্পিকারের সহধর্মিনী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজের ইন্তেকাল সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ১৫০ জন রোগীকে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন কমলনগরে উচ্ছেদ অভিযান: ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে প্রশাসনের কঠোর পদক্ষেপ টাঙ্গাইলে সিরাজগঞ্জ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে শিশুসহ ৫ জনের মৃত্যু রায়গঞ্জে এমপি আয়নুল হককে আদিবাসী ফোরামের ব্যতিক্রমী সংবর্ধনা

স্পিকারের সহধর্মিনী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজের ইন্তেকাল

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

 

ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি:

জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের স্ত্রী দিলারা হাফিজ শনিবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় ১১ টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দিলারা হাফিজ অসুস্থ্য থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একই সঙ্গে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন মহল থেকে শোক ও সমবেদনা জানানো হচ্ছে।মহুমার জানাযার নামাজ সোমবার (৩০ মার্চ) সকাল ১১ টা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

এদিকে দিলারা হাফিজের মৃত্যুতে ভোলার লালমোহন উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বাজার ব্যবসায়ীরা তিন দিনের শোক ঘোষণা করেছেন। শোক কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা উত্তোলন, মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মুনাজাত ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্বজনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর