শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে পেট্রোল ও ডিজেল অবৈধ মজুদ করার অপরাধে ২ লক্ষ টাকা অর্থদণ্ড আদায়  রাষ্ট্রের আমুল সংস্কার ও অংশীদারিত্বের গণতন্ত্র বাস্তবায়নের আহ্বান তানিয়া রবের ধামইরহাটে উমার ইউনিয়নবাসীর খাদেম হতে চান চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান পিন্টু জ্বালানি তেল মজুদ: গোপালগঞ্জে গঙ্গা মটরসকে জরিমানা দীঘিনালায় জ্বালানি তেল সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান স্পিকারের সহধর্মিনী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজের ইন্তেকাল সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ১৫০ জন রোগীকে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন কমলনগরে উচ্ছেদ অভিযান: ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে প্রশাসনের কঠোর পদক্ষেপ টাঙ্গাইলে সিরাজগঞ্জ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে শিশুসহ ৫ জনের মৃত্যু রায়গঞ্জে এমপি আয়নুল হককে আদিবাসী ফোরামের ব্যতিক্রমী সংবর্ধনা

কমলনগরে উচ্ছেদ অভিযান: ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে প্রশাসনের কঠোর পদক্ষেপ

Reporter Name / ২৬ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

মোখলেছুর রহমান ধনু,

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ও করইতলা বাজারে দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ নিরসনে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, তোরাবগঞ্জ বাজারে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও শেড অপসারণ করা হয়। এ সময় সরকারি জায়গা দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে তোরাবগঞ্জ বাজারে ১১ হাজার টাকা এবং করইতলা বাজারে ৬ হাজার টাকা—সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রাস্তার ওপর মালামাল রেখে চলাচলে বিঘ্ন ঘটানো বেশ কিছু অস্থায়ী দোকান উচ্ছেদ ও অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে উপজেলার করইতলা, তোরাবগঞ্জ, হাজিরহাট, ফজুমিয়ারহাটসহ বিভিন্ন প্রধান বাজারের চার রাস্তার মোড়গুলোতে একশ্রেণির অসাধু ব্যবসায়ী সরকারি জায়গা দখল করে আসছিল। অনেক দোকানি তাদের মূল দোকানের বাইরে অতিরিক্ত ‘একচালা’ বা অস্থায়ী শেড বসিয়ে দোকানের পরিধি দ্বিগুণ বা তিনগুণ বাড়িয়ে ফেলায় চলাচলের পথ সংকুচিত হয়ে পড়ে। এর ফলে এসব বাজারে ঘণ্টার পর ঘণ্টা তীব্র যানজট লেগে থাকতো এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটত।

অভিযান প্রসঙ্গে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান বলেন, “জনসাধারণের চলাচলের পথ সুগম করতে এবং যানজট নিরসনে আমরা এই পদক্ষেপ নিয়েছি। বেশ কিছু অবৈধ ফুটপাতের দোকান উচ্ছেদ করা হয়েছে এবং দুই বাজারে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর