শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে পেট্রোল ও ডিজেল অবৈধ মজুদ করার অপরাধে ২ লক্ষ টাকা অর্থদণ্ড আদায়  রাষ্ট্রের আমুল সংস্কার ও অংশীদারিত্বের গণতন্ত্র বাস্তবায়নের আহ্বান তানিয়া রবের ধামইরহাটে উমার ইউনিয়নবাসীর খাদেম হতে চান চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান পিন্টু জ্বালানি তেল মজুদ: গোপালগঞ্জে গঙ্গা মটরসকে জরিমানা দীঘিনালায় জ্বালানি তেল সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান স্পিকারের সহধর্মিনী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজের ইন্তেকাল সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ১৫০ জন রোগীকে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন কমলনগরে উচ্ছেদ অভিযান: ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে প্রশাসনের কঠোর পদক্ষেপ টাঙ্গাইলে সিরাজগঞ্জ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে শিশুসহ ৫ জনের মৃত্যু রায়গঞ্জে এমপি আয়নুল হককে আদিবাসী ফোরামের ব্যতিক্রমী সংবর্ধনা

ধামইরহাটে উমার ইউনিয়নবাসীর খাদেম হতে চান চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান পিন্টু

Reporter Name / ১৭ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

মোঃউজ্জল হোসেন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে উমার ইউনিয়নবাসীর খাদেম হতে চান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মোসাদ্দেকুর রহমান পিন্টু। ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করে নির্বাচিত হলে জীবনের বাকীটুকু সময় জনসেবায় কাটাতে চান তিনি। ২৭ মার্চ বিকেলে স্থানীয় সাংবাদিকদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে তার প্রার্থীতা জানান দেন চকচন্ডি গ্রামের প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব মো. আব্দুস সালামের ছেলে ও মেসার্স এম এম ট্রেডার্স ও মেসার্স মাহিন ডেইরি ফার্ম এর স্বত্বাধিকারী মোঃ মোসাদ্দেকুর রহমান (পিন্টু)।

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় আসন্ন উমার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতার ঘোষনাকালে বিশিষ্ট ব্যবসায়ী ও ধামইরহাট আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক ব্যবসায়ী বান্ধব নেতা মোঃ মোসাদ্দেকুর রহমান (পিন্টু) বলেন, ‘সাধারণ জনগণের ভোট নিয়ে অনেকেই অসহায় মানুষের সাথে প্রতারনা করে ফায়দা হাসিলের উদ্দেশ্যে নেতা বনে গেলে আর জনগনের খোজ নেয় না, আমি এই নীতি ভাংতে চাই, আমি নেতা নয়-জনগণের খাদেম হয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনগণের ন্যায্য অধিকার আদায়ে সম্মুখ সারির যোদ্ধা হয়ে নিজেকে উপস্থাপন করতে চাই এবং যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করাই হবে আমার মুল লক্ষ। আমি ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর