শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে পেট্রোল ও ডিজেল অবৈধ মজুদ করার অপরাধে ২ লক্ষ টাকা অর্থদণ্ড আদায়  রাষ্ট্রের আমুল সংস্কার ও অংশীদারিত্বের গণতন্ত্র বাস্তবায়নের আহ্বান তানিয়া রবের ধামইরহাটে উমার ইউনিয়নবাসীর খাদেম হতে চান চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান পিন্টু জ্বালানি তেল মজুদ: গোপালগঞ্জে গঙ্গা মটরসকে জরিমানা দীঘিনালায় জ্বালানি তেল সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান স্পিকারের সহধর্মিনী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজের ইন্তেকাল সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ১৫০ জন রোগীকে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ বিতরন কমলনগরে উচ্ছেদ অভিযান: ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে প্রশাসনের কঠোর পদক্ষেপ টাঙ্গাইলে সিরাজগঞ্জ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে শিশুসহ ৫ জনের মৃত্যু রায়গঞ্জে এমপি আয়নুল হককে আদিবাসী ফোরামের ব্যতিক্রমী সংবর্ধনা

ময়মনসিংহে পেট্রোল ও ডিজেল অবৈধ মজুদ করার অপরাধে ২ লক্ষ টাকা অর্থদণ্ড আদায় 

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

মকবুল হোসেন,

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার পয়ারী রোড আমুয়াকান্দা নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স পপি ট্রেডার্স নামীয় পেট্রোল পাম্পে (মিনি পাম্প) ময়মনসিংহ জেলা প্রশাসন, এর নির্দেশনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ সাদিয়া ইসলাম সীমা এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।আজ ২৮মার্চ শনিবার বেলা ১২.৩০ঘটিকায় এই অভিযান পরিচালনা করা হয়। উক্ত পাম্পে অভিযান পরিচালনা কালে ৪৫০০ লিটার পেট্রোল এবং ১৯৫০০ লিটার ডিজেল অবৈধভাবে মজুদ পাওয়া যায়। মেসার্স পপি ট্রেডার্স এর মালিক হাবিবুর রহমান পি: মকবুল হোসেন, পয়ারী রোড, আমুয়াকান্দা। অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অবৈধভাবে মজুদকৃত তেল পেট্রোল পাম্পের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করা হয়। অভিযানটিতে আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শফিকুল ইসলাম। জ্বালানী তেলের অবৈধ মজুদ রোধে জেলা প্রশাসন, ময়মনসিংহ কর্তৃক অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর