শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে সিরাজগঞ্জ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে শিশুসহ ৫ জনের মৃত্যু রায়গঞ্জে এমপি আয়নুল হককে আদিবাসী ফোরামের ব্যতিক্রমী সংবর্ধনা রাজশাহীর তানোরে ১শত ৪৬ বোতল ফেনসিডিল সহ তিনজন গ্রেপ্তার  রামগড়ে সিএনজি পরিবহনে বাড়তি ভাড়া আদায়ে ভোগান্তিতে সাধারণ যাত্রীরা সিরাজগঞ্জ মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে ঢাকাগামী যাত্রীরা খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতা নীতিদত্ত চাকমা নিহত   কমলনগরে যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন মহান স্বাধীনতা দিবস তাড়াশে দুই মাস ধরে নিখোঁজ কিশোর শুভ—সন্তানের অপেক্ষায় প্রহর গুনছে পরিবার গফরগাঁওয়ে বালু উত্তোলন নিয়ে গ্রামবাসীর সাথে ছাত্রদলের সংঘর্ষ; ১১টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ  লংগদুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জামায়াতের আলোচনা অনুষ্ঠিত

রায়গঞ্জে এমপি আয়নুল হককে আদিবাসী ফোরামের ব্যতিক্রমী সংবর্ধনা

Reporter Name / ১৬ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

 

মোঃ লোকমান হোসেন মিলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নব-নির্বাচিত সংসদ সদস্য ভিপি আয়নুল হককে সংবর্ধনা দিয়েছে জেলা আদিবাসী ফোরাম। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে নিমগাছী ধানহাটি বাজার চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

জেলা আদিবাসী ফোরামের সভাপতি সুকুমার বড়াইকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র মাহাতো। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপি’র সহ-সভাপতি মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন, উপদেষ্টা আমিনুল বারী তালুকদার, রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শামসুল ইসলাম, তাড়াশ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সরদার আফছার আলী, রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক দুলাল হোসেন খান, তাড়াশ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কুদ্দুস মন্ডল রায়গঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি লিটন কুমার গুন , রায়গঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদার তাড়াশ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা নব-নির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়ে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, জীবনমান উন্নয়ন ও এলাকার সামগ্রিক অগ্রগতিতে তার সক্রিয় ভূমিকা কামনা করেন।

সংবর্ধিত অতিথি ভিপি আয়নুল হক বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। উন্নয়ন কার্যক্রমে সকল সম্প্রদায়কে সম্পৃক্ত করে এগিয়ে যাওয়ার আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠান শেষে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে তাকে সংবর্ধিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর