শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে সিরাজগঞ্জ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে শিশুসহ ৫ জনের মৃত্যু রায়গঞ্জে এমপি আয়নুল হককে আদিবাসী ফোরামের ব্যতিক্রমী সংবর্ধনা রাজশাহীর তানোরে ১শত ৪৬ বোতল ফেনসিডিল সহ তিনজন গ্রেপ্তার  রামগড়ে সিএনজি পরিবহনে বাড়তি ভাড়া আদায়ে ভোগান্তিতে সাধারণ যাত্রীরা সিরাজগঞ্জ মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে ঢাকাগামী যাত্রীরা খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতা নীতিদত্ত চাকমা নিহত   কমলনগরে যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন মহান স্বাধীনতা দিবস তাড়াশে দুই মাস ধরে নিখোঁজ কিশোর শুভ—সন্তানের অপেক্ষায় প্রহর গুনছে পরিবার গফরগাঁওয়ে বালু উত্তোলন নিয়ে গ্রামবাসীর সাথে ছাত্রদলের সংঘর্ষ; ১১টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ  লংগদুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জামায়াতের আলোচনা অনুষ্ঠিত

তাড়াশে দুই মাস ধরে নিখোঁজ কিশোর শুভ—সন্তানের অপেক্ষায় প্রহর গুনছে পরিবার

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় প্রায় দুই মাস ধরে নিখোঁজ রয়েছে মোঃ শুভ আহমেদ (১৬) নামে এক কিশোর। পরিবারের পক্ষ থেকে সর্বত্র খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় পরিবারে বিরাজ করছে চরম উদ্বেগ ও শোকের ছায়া।

জানা যায়, তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের শিলংদহ গ্রামের বাসিন্দা মোঃ নুর ইসলাম ও শাহিনুর খাতুন দম্পতির ছেলে শুভ আহমেদ গত ১০ জানুয়ারি ২০২৬ তারিখ সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো হদিস মেলেনি। এমনকি আত্মীয়-স্বজনদের বাড়িতেও সে যায়নি বলে নিশ্চিত হওয়া গেছে।

পরিবার সূত্রে জানা গেছে, শুভ নিখোঁজ হওয়ার পরপরই স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে দীর্ঘ সময় পার হলেও এখনো তার কোনো সন্ধান না মেলায় হতাশ হয়ে পড়েছে পরিবার।

নিখোঁজ কিশোরের মা শাহিনুর খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “প্রায় তিন মাস হয়ে গেল আমার ছেলেটা নেই। সে বেঁচে আছে না মারা গেছে, কিছুই জানি না। ঈদের সময়টাও তাকে ছাড়া কাটাতে হয়েছে—এর চেয়ে কষ্ট আর কিছু হতে পারে না। আমি শুধু আমার সন্তানকে ফিরে পেতে চাই।”

তিনি আরও বলেন, “আর কত অপেক্ষা করলে আমার ছেলেটা ফিরে আসবে? প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, আমার সন্তানকে খুঁজে পেতে সাহায্য করুন।”

এ বিষয়ে এলাকাবাসীসহ সচেতন মহলও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত নিখোঁজ কিশোরকে উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

যোগাযোগ:

শুভ আহমেদের সন্ধান পেলে অনুগ্রহ করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

📞 মোবাইল: ০১৭৫৬-৬৮১৮৬০ (শুভ’র বাবা)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর