শিরোনাম
ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন চুয়াডাঙ্গায় পাচারকালে ওএমএসের চাল-আটা জব্দ, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকাসক্ত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি, সোনারগাঁও

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার জয়রামপুর এলাকায় ফয়সাল (প্রায় ৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার ইব্রাহিমের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার দুপুরে নিজ বাড়ি থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি মাদকাসক্ত ছিলেন এবং মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডেও জড়িত ছিলেন বলে জানা গেছে। পারিবারিকভাবে নানা সমস্যার কারণে তিনি দীর্ঘদিন একা বসবাস করছিলেন।

পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে তার আচরণে অতিষ্ঠ হয়ে আলাদা হয়ে যান। তার বাবা ঢাকায় বসবাস করতেন এবং স্ত্রীও দুই সন্তান নিয়ে পৃথকভাবে থাকতেন।

জানা যায়, গত শুক্রবার তিনি দুই সন্তানকে তাদের মায়ের কাছে রেখে বাড়িতে আসেন। এরপর থেকে তাকে আর বাইরে দেখা যায়নি। কয়েকদিন ধরে ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে এবং মরদেহ দীর্ঘসময় ঘরের ভেতরে থাকায় তা অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়।

মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
19 May 2026

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকাসক্ত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com
19 May 2026

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকাসক্ত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com