শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৫০০ গ্রাম হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদকের নাম / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় র‌্যাব-১২ এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক সরবরাহকারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টা ৪০ মিনিটে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ সূত্রে জানা যায়, গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অধিনায়ক র‌্যাব-১২ এর দিকনির্দেশনায় সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় বগুড়া থেকে ঢাকাগামী মহাসড়কের পাশে বাস ও সিএনজি স্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধারসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন রাজশাহী জেলার বাসিন্দা মোছাঃ রেহেনা (৩৫)। তার স্বামীর নাম মোঃ মোস্তফা।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে রাজশাহী সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে হেরোইন সংগ্রহ করে নিজেই পরিবহন করতেন। পরে সেগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সক্রিয় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন।

র‌্যাবের ভাষ্যমতে, উদ্ধার হওয়া হেরোইনের পরিমাণ ও এর বাজারমূল্য বিবেচনায় এটি একটি বড় মাদক চালান বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহে জড়িত রয়েছে বলেও প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২ এর পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
19 May 2026

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৫০০ গ্রাম হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

www.dainikkagoj.com
19 May 2026

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৫০০ গ্রাম হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

www.dainikkagoj.com