শিরোনাম
তাড়াশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু বিভাগীয় বালিকা ফুটবলে ২১ মে মুখোমুখি লক্ষ্মীপুর ও কক্সবাজার চট্টগ্রাম স্টেডিয়ামে মাঠে নামছে চর লরেন্স খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে ফুটবলাররা চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধে উজ্জীবিত পুলিশ সদস্যদের প্রশংসা পুলিশ সুপারের কুষ্টিয়ায় গরু কিনতে গিয়ে অজ্ঞান পার্টির খপ্পরে কৃষক, খোয়া গেল ১ লাখ ২০ হাজার টাকা মাদারগঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সেনবাগে স্কুলের সামনে যানজট রোধে ওসির কঠোর নির্দেশ, বিদ্যালয়ের সামনে রিকশা-সিএনজি দাঁড় করানো নিষিদ্ধ, শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা সিরাজগঞ্জে মেডিক্যাল শিক্ষার্থীকে গুলি: প্রভাষক ডা. রায়হান শরীফের ২১ বছরের কারাদণ্ড রায়গঞ্জে দুঃস্থদের মাঝে পচা-দুর্গন্ধযুক্ত ভিজিএফ চাল বিতরণের অভিযোগ সিরাজগঞ্জে ৭৩ বোতল ফেয়ারডিল ও ৬৩ বোতল স্ক্যাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

তাড়াশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

প্রতিবেদকের নাম / ৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধব:

“স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হাসান। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, “ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আধুনিক ও ডিজিটালাইজড সেবার উদ্যোগ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় তাড়াশে এই ভূমি সেবা মেলার আয়োজন করা হয়েছে। ভূমির সঙ্গে মানুষের সম্পর্ক অত্যন্ত গভীর। তাই ভূমি সেবায় শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে, যেন কোনো নাগরিক হয়রানির শিকার না হন।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশনের মাধ্যমে সহজ ও আধুনিক করতে কাজ করছে। অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন সেবা এখন সাধারণ মানুষ সহজেই পাচ্ছেন। ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স. ম আফছার আলী, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুটুল, পৌর বিএনপির আহ্বায়ক তপন গোস্বামী, আব্দুল বারিক খন্দকার, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, ছাত্রদলের সদস্য সচিব শাহাদত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

মেলায় আগত সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা ও তথ্য প্রদান করা হচ্ছে। ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-নামজারি, অনলাইন আবেদন, খতিয়ান যাচাই, ভূমি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি ও পরামর্শ সেবাসহ নানা কার্যক্রম মেলায় অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন তথ্যসমৃদ্ধ স্টল স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা ভূমি অফিস চত্বর থেকে বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুরো আয়োজন ঘিরে উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

তিন দিনব্যাপী এ ভূমি সেবা মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
19 May 2026

তাড়াশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

www.dainikkagoj.com
19 May 2026

তাড়াশে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

www.dainikkagoj.com