শিরোনাম
নরুন্দিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৩ মাদক ব্যবসায়ী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: ১৯–২১ মে দেশব্যাপী ভূমিসেবা মেলা–২০২৬ অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামে নবাগত পুলিশ সুপারের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত দীঘিনালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তনি চাকমার বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবার কটূক্তির অভিযোগে সাংবাদিক মোশাররফ হোসেন বাবুলকে শোকজ ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব চাইল মদন উপজেলা প্রেসক্লাব আদালতে হাজির না হওয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ তাড়াশে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু তাজিমের, শোকে স্তব্ধ সরাতলা বাজার এলাকা কলমাকান্দায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত, ৭৯৪ পরিবার পেল সুবিধা নান্দাইলে ৭৩০ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সামাজিক সুরক্ষা কার্যক্রম জোরদার রামগড়ের কৃতি সন্তান সাফায়েত মোর্শেদ ভূঁইয়া বিসিবির সাধারণ পরিষদের কাউন্সিলর মনোনীত
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: ১৯–২১ মে দেশব্যাপী ভূমিসেবা মেলা–২০২৬ অনুষ্ঠিত হচ্ছে

প্রতিবেদকের নাম / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

 

মকবুল হোসেন | ময়মনসিংহ জেলা প্রতিনিধি

বাংলাদেশে ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে Ministry of Land, Bangladesh–এর উদ্যোগে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত দেশব্যাপী তিনদিনব্যাপী “ভূমিসেবা মেলা–২০২৬” অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে আজ রবিবার (১৭ মে) ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে মেলার সার্বিক দিক তুলে ধরেন বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী, এনডিসি।

প্রেস কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জন কেনেডি জাম্বিল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ভূমি সেবাকে সম্পূর্ণ অটোমেশন ব্যবস্থার আওতায় এনে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এ মেলার মাধ্যমে নাগরিকরা সহজে ও দ্রুত ভূমিসেবা গ্রহণের সুযোগ পাবেন।

তিনদিনব্যাপী এই মেলায় ময়মনসিংহ বিভাগের চারটি জেলার জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ বা নির্ধারিত স্থানে স্টল স্থাপন করা হবে। এসব স্টলে নাগরিকরা সরাসরি ভূমিসেবা গ্রহণ করতে পারবেন।

মেলায় যেসব সেবা পাওয়া যাবে তার মধ্যে রয়েছে— ই-নামজারি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান, ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ ও নকশা আবেদন ও প্রাপ্তি, অর্পিত ও পরিত্যক্ত সম্পত্তি সংক্রান্ত সেবা এবং সায়রাত মহাল লিজ সংক্রান্ত তথ্য।

এছাড়া “ভূমি আমার ঠিকানা” বুকলেট থেকে ভূমি সেবার বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে, যা অনলাইনেও ডাউনলোড করা যাবে।

সেবা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৬১২২ হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে বলে জানানো হয়।

বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী বলেন, অটোমেশন ব্যবস্থার ফলে দালালদের দৌরাত্ম্য কমবে এবং সাধারণ মানুষ সহজেই ভূমিসেবা সহায়তা কেন্দ্র (LSFC) এর মাধ্যমে সেবা নিতে পারবে।

তিনি আরও বলেন, জনগণ যেন কোনো ধরনের হয়রানি ছাড়া দ্রুত ভূমিসেবা পায়, সেটিই সরকারের মূল লক্ষ্য।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
17 May 2026

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: ১৯–২১ মে দেশব্যাপী ভূমিসেবা মেলা–২০২৬ অনুষ্ঠিত হচ্ছে

www.dainikkagoj.com
17 May 2026

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: ১৯–২১ মে দেশব্যাপী ভূমিসেবা মেলা–২০২৬ অনুষ্ঠিত হচ্ছে

www.dainikkagoj.com