মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
কেশবপুরে ‘বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, এলাকায় চাঞ্চল্য পরকীয়ার জেরে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী, এলাকায় চাঞ্চল্য অভয়নগরে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ: সংবাদ সম্মেলন ও থানায় লিখিত অভিযোগ গফরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৬৩ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাধবী মারমা খাগড়াছড়িতে সুদর্শন ইনস্টিটিউটের উদ্বোধন ফজুমিয়ারহাটে ক্রিকেট উৎসবের পর্দা নামল, চ্যাম্পিয়ন ‘ঠান্ডার্স’ গোপালগঞ্জে পিবিআই’র কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ভোলাহাটে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সন্ধ্যা আলো জ্বলুক 

তানোরে প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

Reporter Name / ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার :

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা, জমির সীমানা পিলার অপসারণ, গাছ কেটে নেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ১৫ জানুয়ারি সকালে তানোর উপজেলার শিবরামপুর গ্রামে নিজ বাড়িতে অবস্থানকালে সুফিয়া বেগম ও তার পুত্রবধূর ওপর প্রতিবেশীরা হামলা ও হুমকি দেন। অভিযোগে বলা হয়, মো. নজরুল ইসলাম, তার ছেলে মতিউল ইসলাম (শিশির), আব্দুল হালিম ও রতন মুন্ডা জোরপূর্বক সুফিয়া বেগমের ভোগদখলীয় জমির সীমানা পিলার তুলে ফেলেন। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণনাশের হুমকি এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়। একই সঙ্গে তার সীমানার ভেতরে থাকা একটি নিমগাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

ভুক্তভোগী সুফিয়া বেগম জানান, তার স্বামী প্রবাসে থাকায় বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত মতিউল ইসলাম শিশির তাকে শ্লীলতাহানির চেষ্টা করে এবং হত্যার হুমকি দেয়। তিনি বলেন, (সুফিয়া বেগম )আমাকে বলা হয়েছে, তোকে আমি দেখে নেব। এ ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে দুজন সাক্ষীর নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মতিউল ইসলাম শিশিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কমলেশ বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর