বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন

শাজাহানপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

Reporter Name / ১৩৬ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি— এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুর উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে র‍্যালি, উদ্বোধন, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ফিরোজ আহমেদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও দেশীয় জাতের উন্নয়নই প্রাণিসম্পদ খাতকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি খামারিদের দক্ষতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং আধুনিক বংশবিস্তারের প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

এসময় স্থানীয় খামারি, প্রজননকারীরা, প্রাণিপালন সংশ্লিষ্ট উদ্যোক্তা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রদর্শনী মেলায় গরু, ছাগল, হাঁস, মুরগি, ডেইরি-পণ্য, আধুনিক যন্ত্রপাতি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন সেবামূলক উপকরণ প্রদর্শিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর