শিরোনাম
মদনে পাচারের উদ্দেশ্যে ৬৬৭ বস্তা সরকারি চালসহ ট্রাক জব্দ, আটক ২ এক হাতে অদম্য স্বপ্নের লড়াই: উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যয় সেনবাগের মোস্তাকিমের পাবনার ভাঙ্গুড়ায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার জামালপুরে ‘স্টার ব্রিকস’ ইটভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা ও চিমনি ধ্বংস লক্ষ্মীপুর গোল্ডকাপ প্রাথমিক ফুটবলে চ্যাম্পিয়ন ভবানীগঞ্জ ও চর লরেন্স খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়  দীঘিনালায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে জেব্রা ক্রসিং নির্মাণে স্বস্তি শিক্ষার্থীদের জেলা গোয়েন্দা শাখা ও বিশেষ শাখার কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা চল্লিশ দিন নামাজ আদায় করে পুরস্কৃত হলেন মাহিল্ল্যা কবিরপুরের ১৮৮ মুসল্লি ভেড়ামারায় ইউএনও রফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

জেলা গোয়েন্দা শাখা ও বিশেষ শাখার কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম / ১২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

 

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, গোয়েন্দা নজরদারি জোরদার, তথ্য সংগ্রহ এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার বলেন, বর্তমান সময়ে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের প্রতিটি ইউনিটকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে গোয়েন্দা তথ্য সংগ্রহ, তথ্য আদান-প্রদান এবং টিমওয়ার্কের মাধ্যমে অপরাধ প্রতিরোধ কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব।

তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি। তাই প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি মানবিক ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় উপস্থিত কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়ে মতামত প্রদান করেন। এছাড়াও আধুনিক প্রযুক্তির ব্যবহার, তথ্যভিত্তিক অভিযান পরিচালনা এবং অপরাধীদের দ্রুত শনাক্তে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

এসময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। সভাটি জেলার নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 May 2026

জেলা গোয়েন্দা শাখা ও বিশেষ শাখার কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা

www.dainikkagoj.com
14 May 2026

জেলা গোয়েন্দা শাখা ও বিশেষ শাখার কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা

www.dainikkagoj.com