শিরোনাম
জাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া তানোরে বিল কুমারী বিলে হাঁসের খামারে স্বাবলম্বিতার স্বপ্ন, প্রাকৃতিক জলাশয়কে কাজে লাগিয়ে কম খরচে লাভজনক হাঁস পালন সিরাজগঞ্জে নিজ কন্যাকে ধর্ষণ চেষ্টা: লম্পট বাবার ১০ বছরের কারাদণ্ড লংগদুতে মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা প্রকল্পের শিক্ষক-কর্মকর্তাদের সাথে ইফা’র মহাপরিচালকের মতবিনিময় বসনবুড়ি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে এমপি এডভোকেট আরিফা সুলতানা রুমাকে সংবর্ধনা অস্ত্র ঠেকিয়ে চালক-নৈশ্যপ্রহরীকে বেঁধে খাল খননের এক্সকাভেটরে আগুন দীঘিনালায় গাঁজাসহ আটক যুবককে মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড সোনারগাঁওয়ে কৃষি ব্যাংক স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ নাগেশ্বরীতে মুন্নী নারী উন্নয়ন সংস্থার উঠান বৈঠক
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

দীঘিনালায় গাঁজাসহ আটক যুবককে মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গাঁজাসহ আটক এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলার বোয়ালখালী পুরাতন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মোঃ রিয়াজ উদ্দিন। তিনি বোয়ালখালী পুরাতন বাজার এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটের দিকে এলাকাবাসী রিয়াজ উদ্দিনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা ও মাদক সেবনরত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে এবং তার দেহ তল্লাশি চালিয়ে প্রায় ১০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে দীঘিনালা থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনাকারী টিম ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় মোবাইল কোর্ট ডিউটিতে থাকা এএসআই (নিঃ) শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন। ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তির কাছে গাঁজা থাকার সত্যতা পাওয়া গেলে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারায় রিয়াজ উদ্দিনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে আরও কারাভোগ করতে হবে বলেও আদালত সূত্রে জানা গেছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে দীঘিনালায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 May 2026

দীঘিনালায় গাঁজাসহ আটক যুবককে মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড

www.dainikkagoj.com
14 May 2026

দীঘিনালায় গাঁজাসহ আটক যুবককে মোবাইল কোর্টে এক বছরের কারাদণ্ড

www.dainikkagoj.com