শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল

লংগদুতে আধুনিক পশুপালন বিষয়ে খামারিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name / ১৪৭ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

আমরাই শক্তি, আমরাই মুক্তি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলায় খামারিদের আধুনিক পদ্ধতিতে গবাদিপশু পালন ও রোগপ্রতিরোধ ব্যবস্থাপনা (কসাই) দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, লংগদু।

লংগদু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা. সৌরভ সেন এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন প্রাণী সম্পদ বিভাগের চট্টগ্রাম বিভাগী ডা: মো: আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: তুষার কান্তি চাকমা এবং রাঙ্গামাটি জেলা ভেটেনারী সার্জন ডা: মো: মঈনুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার কৃষি ও প্রাণিসম্পদ খাতকে আধুনিকায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে কাজ করছে। প্রশিক্ষণের মাধ্যমে খামারিরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করলে উৎপাদন বৃদ্ধি ও রোগপ্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য আসবে।

এসময়ে তারা বক্তব্যে মাঠপর্যায়ে প্রাণিসম্পদ খাতের অগ্রগতি এবং খামারিদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার প্রায় ২০ জন খামারি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, খাদ্য সরবরাহ, টিকাদান ও অর্থনৈতিকভাবে টেকসই উৎপাদনের কৌশল সম্পর্কে ধারণা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর