শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

মাটিরাঙ্গায় সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

Reporter Name / ১৭১ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

 

মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে মাটিরাঙ্গা সেনা জোন।

সোমবার (২০ অক্টোবর) ভোর রাতে জোনের আওতাধীন দলদলিপাড়া এলাকা থেকে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আদহাম, পিএসসি (জি)।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে এলাকাটি তল্লাশি করে ১টি দেশীয় তৈরি একনালা বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ, ১টি ওয়াকিটকি ও ৫টি পাহাড়ি দা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম পরবর্তীতে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আদহাম, পিএসসি (জি) বলেন, “দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর