শিরোনাম
আন্তর্জাতিক ডেটিং সাইটে প্রতারণা, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেপ্তার মোহনগঞ্জে যানজট নিরসনে ছয় অটোরিকশা স্ট্যান্ড চালু, রুটভেদে রঙিন স্টিকার বাবার নিথর দেহের পাশে দাঁড়িয়ে আবেগঘন মুহূর্ত ; “বাবা, তুমি কোনো চিন্তা করো না, সবকিছুর দায়িত্ব এখন আমার” ফুলবাড়িয়ায় দুই অবৈধ ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা, চিমনি ও কিলন ভাঙা রূপগঞ্জে স্মৃতিশক্তিহীন বৃদ্ধার পাশে হাসপাতাল পরিচালক, খুঁজছেন স্বজনদের রূপগঞ্জে দপ্তরীর ছুরিকাঘাতে আহত মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন’র রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে একটি মহল এলাকা জুড়ে ক্ষোভ ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য কুষ্টিয়া থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির কেন্দ্রীয় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির মধ্যেই মৃত্যু, ধামরাইয়ের অভিনেতা সোহেলকে শেষ বিদায়ের অপেক্ষায় রাজাপুর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেটিং সাইটে প্রতারণা, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

আন্তর্জাতিক অনলাইন ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণার অভিযোগে ময়মনসিংহে একটি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মুহাম্মাদ মাহবুবুল হকের দিকনির্দেশনায় এসআই (নিঃ) যুবরাজ দাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।

২৪ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ নগরের কোতোয়ালি মডেল থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের সেনবাড়ি এলাকায় নুরুল হুদার মালিকানাধীন একটি ভবনের ষষ্ঠ তলার পশ্চিম পাশের কক্ষ থেকে ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার উত্তর লক্ষীন্দর গ্রামের মো. মনির হোসেন (২৩), বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান গ্রামের মো. মাসুদ আল মারুফ (২৫), ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বালুকজান গ্রামের মো. তানভীর আহম্মেদ (২৫), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষীন্দর গ্রামের মো. জিল্লুর রহমান জনি (২৭) ও মো. মজনু (২৬), ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাদিহাটি গ্রামের মো. নাঈম মন্ডল (২৪) এবং ফুলপুর উপজেলার শ্রীপুর গ্রামের মো. রাকিব (২০)।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অনলাইন ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। অভিযানের সময় তাঁদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়।

উদ্ধার করা ডিভাইসগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের পক্ষ থেকে অনলাইন ডেটিং সাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। অপরিচিত ব্যক্তির কাছে ব্যক্তিগত তথ্য, ছবি ও ভিডিও শেয়ার করা এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়। অনলাইন প্রতারণা বা হয়রানির শিকার হলে দ্রুত নিকটস্থ থানা অথবা পুলিশের সহযোগিতা নেওয়ারও আহ্বান জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
24 November 2026

আন্তর্জাতিক ডেটিং সাইটে প্রতারণা, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

www.dainikkagoj.com
24 November 2026

আন্তর্জাতিক ডেটিং সাইটে প্রতারণা, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

www.dainikkagoj.com