শিরোনাম
বাবার নিথর দেহের পাশে দাঁড়িয়ে আবেগঘন মুহূর্ত ; “বাবা, তুমি কোনো চিন্তা করো না, সবকিছুর দায়িত্ব এখন আমার” ফুলবাড়িয়ায় দুই অবৈধ ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানা, চিমনি ও কিলন ভাঙা রূপগঞ্জে স্মৃতিশক্তিহীন বৃদ্ধার পাশে হাসপাতাল পরিচালক, খুঁজছেন স্বজনদের রূপগঞ্জে দপ্তরীর ছুরিকাঘাতে আহত মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন’র রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে একটি মহল এলাকা জুড়ে ক্ষোভ ফেসবুকে পরিচয়, অতঃপর বিয়ে; চীনা যুবককে ঘিরে ধর্মপাশায় চাঞ্চল্য কুষ্টিয়া থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির কেন্দ্রীয় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন শুটিংয়ে যাওয়ার প্রস্তুতির মধ্যেই মৃত্যু, ধামরাইয়ের অভিনেতা সোহেলকে শেষ বিদায়ের অপেক্ষায় রাজাপুর কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু মণিপুরিদের মহারাসলীলা মাধবপুর ও আদমপুরে পৃথক আয়োজনে দুই সম্প্রদায়ের ১৮৪তম ও ৪১তম রাস উৎসব কিশোরগঞ্জে অগ্নিকাণ্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

বাবার নিথর দেহের পাশে দাঁড়িয়ে আবেগঘন মুহূর্ত ; “বাবা, তুমি কোনো চিন্তা করো না, সবকিছুর দায়িত্ব এখন আমার”

প্রতিবেদকের নাম / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

 

 

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর

(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

 

সাদা কাপড়ে ঢাকা বাবার নিথর দেহটা স্ট্রেচারে শোয়ানো। চারপাশে ভিড় করে আছেন শত শত মানুষ। সবার চোখে জল। আর সেই ভিড়ের মাঝে বাবার মুখের কাছে ঝুঁকে দাঁড়িয়ে আছে তার আদরের মেয়ে।

সেই মেয়ে কাঁদছে না, কাঁদতে চাইছে না। নিজেকে শক্ত করে ধরে রেখে বাবাকে শেষ কথাগুলো বলছে। যে কথাগুলো শুনে উপস্থিত কেউই চোখের পানি ধরে রাখতে পারেননি।

মেয়ে বাবার কানের কাছে মুখ নিয়ে বলছিলো —

“সবকিছু সামলাবো। আমি তোমার সব স্বপ্ন পূরণ করবো। তুমি আল্লাহর কাছে গিয়ে শুধু আমার জন্য, মায়ের জন্য, প্রবাহের জন্য দোয়া করবে বাবা। তুমি কোনো চিন্তা করবে না। সবকিছু সুন্দর হবে। সবকিছু সুন্দর হবে। বাবা, তুমি চাইতে না সব সুন্দর হোক। সব সুন্দর হবে।”

একটু থেমে আবার বললো —

“আমি দেখো একদম শক্ত হয়ে আছি। আমার চোখে একটুও পানি নাই। তুমি জানো, তুমি জানো তোমার মেয়ে অনেক শক্ত। তুমি তোমার মেয়েকে ওভাবে তৈরি করে দিয়ে গেছো। তুমি কোনো কিছু চিন্তা করবে না বাবা। সবকিছুর দায়িত্ব এখন আমার। তুমি শুধু দোয়া করো।”

বাবাকে একটু ছুঁয়ে দেখতে চেয়েছিলো মেয়ে। কিন্তু চারপাশ থেকে সবাই বলছিলো, গোসল হয়নি, এখন ধরা যাবে না। তবুও মেয়েটা বারবার বলছিলো — _“আমার বাবা, আমার বাবাটা…”_

তারপর ভিড়ের দিকে তাকিয়ে কান্নাজড়িত কণ্ঠে সবার কাছে হাতজোড় করে মেয়ে বললো —

“আপনাদের সবার কাছে আমার বাবা যদি কখনো কোনো অপরাধ করে থাকে, কখনো কোনো ভুল করে থাকে, আপনারা আমার বাবাকে ক্ষমা করে দেবেন। আর কারো কাছে যদি কোনো ঋণ থাকে, তাহলে আমাকে একটু জানাবেন।”

এই কথাটা শুনেই পুরো জায়গাটা যেন আরও ভারী হয়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ মানুষটাও চোখ মুছছিলেন। কেউ মেয়েটাকে সান্ত্বনা দিচ্ছিলো, কেউ নীরবে দোয়া করছিলো।

বাবা মানে তো শুধু একজন মানুষ না। বাবা মানে ছায়া, বাবা মানে ভরসা, বাবা মানে মাথার উপরে একটা বিশাল আকাশ। সেই আকাশটা যখন হঠাৎ করে সরে যায়, তখন সন্তানের পৃথিবীটা এক মুহূর্তে অন্ধকার হয়ে যায়।

আজ এই মেয়েটাও সেই অন্ধকারের মধ্যে দাঁড়িয়েই বাবাকে কথা দিলো — সে শক্ত থাকবে, মায়ের খেয়াল রাখবে, ভাই-বোনের খেয়াল রাখবে, বাবার সব স্বপ্ন পূরণ করবে।

বাবা চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এমন এক মেয়ে, যে বাবার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতেও বলতে পারে — _“তুমি কোনো টেনশন করবে না বাবা।”_

এমন মেয়ে থাকতে বাবার আত্মা নিশ্চয়ই শান্তি পাবে।

মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
24 November 2026

বাবার নিথর দেহের পাশে দাঁড়িয়ে আবেগঘন মুহূর্ত ; “বাবা, তুমি কোনো চিন্তা করো না, সবকিছুর দায়িত্ব এখন আমার”

www.dainikkagoj.com
24 November 2026

বাবার নিথর দেহের পাশে দাঁড়িয়ে আবেগঘন মুহূর্ত ; “বাবা, তুমি কোনো চিন্তা করো না, সবকিছুর দায়িত্ব এখন আমার”

www.dainikkagoj.com