শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ

দীঘিনালায় ধানের শীষের পক্ষে ওয়াদুদ ভূইয়ার গণসংযোগ ও লিফলেট বিতরণ

Reporter Name / ১২৭ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমেছেন। “ভোট ফর ওয়াদুদ ভূইয়া, ভোট ফর ধানের শীষ” — এই স্লোগানকে সামনে রেখে দীঘিনালা উপজেলার ১নং মেরুং ইউনিয়নের ২নং ওয়ার্ডের মধ্য বোয়ালখালী এলাকায় রোববার (১৯ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় ব্যাপক গণসংযোগ ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফা লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সারাদেশব্যাপী চলমান বিএনপির রাষ্ট্র সংস্কার আন্দোলনের অংশ হিসেবে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা ধানের শীষে ভোট প্রার্থনা করেন এবং জননেতা মো. ওয়াদুদ ভূইয়া মহোদয়ের পক্ষে সমর্থন আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ১নং মেরুং ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইউনুস , সহ-সভাপতি মো. সেলিম, দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিয়া, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. নজরুল ইসলাম এবং ওয়ার্ড যুবদলের সম্পাদক মো. সুমনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।” তারা আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী জননেতা ওয়াদুদ ভূইয়াকে ভোট দেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর