শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

রায়গঞ্জে গ্রাম আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাচ্ছেন সাধারণ মানুষ

Reporter Name / ১৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

 

লোকমান হোসেন মিলন, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত ও স্বল্প খরচে ন্যায়বিচার পাচ্ছেন সাধারণ মানুষ। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, গত ৬ মাসে মোট ১৮টি মামলা (দেওয়ানী ১৪, ফৌজদারী ৪) দায়ের হয়, যা ইতিমধ্যে নিষ্পত্তি করা হয়েছে।

গ্রাম আদালতের সহকারী আরফিনুল হক সবুজ জানান, অল্প সময়ে বিচার পাওয়ায় মানুষ এখন থানা বা কোর্টে না গিয়ে ইউনিয়ন পর্যায়ে মামলা করছেন। বিচার প্রার্থী নগর চন্দ্র হাওলাদার বলেন, “গ্রাম আদালতে আমার জমি বিরোধের মামলা দ্রুত নিষ্পত্তি হয়েছে—কোর্টে গেলে বছর লেগে যেত।”

প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান জানান, চান্দাইকোনা ইউনিয়ন এখন একটি আদর্শ ইউনিয়ন—এখানে নেই বাল্যবিবাহ, ইভটিজিং বা জঙ্গিবাদ। তিনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

গ্রাম আদালতের এই কার্যক্রমে স্থানীয় জনগণ সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং ন্যায়বিচার ব্যবস্থার প্রতি আস্থা দেখিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর