শিরোনাম
রংপুরের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: জেলা পরিষদ প্রশাসক কুষ্টিয়া জেলা ছাত্রদলের ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি নিশাত সম্পাদক জামির পলাশে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবীনবরণ ও ‘সম্প্রীতির বন্ধন ২০২৬’ অনুষ্ঠিত কুলাউড়া সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ তামাকজাত পণ্য জব্দ কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব’, প্রধান অতিথি ডেপুটি স্পিকার কায়সার কামাল ভাঙ্গুড়ায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট, টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন দহপাড়া একাদশ সোনারগাঁওয়ে সিকা’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৮৩৭ শিক্ষার্থী বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, ঠেকাল বিজিবি রামগতিতে আ স ম আব্দুর রব সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কমলনগরের চরফলকনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান নাজিম হাওলাদার
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, ঠেকাল বিজিবি

প্রতিবেদকের নাম / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

 

আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার:

বৈরী আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগ নিয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু-পাল্লাথল সীমান্ত দিয়ে ২০ নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে সতর্ক অবস্থানে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের তৎপরতায় এ চেষ্টা ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সীমান্তের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির সিলেট ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে মৌলভীবাজার জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে সীমান্তবর্তী এলাকায় মানুষের চলাচলও তুলনামূলক কমে গেছে। এমন পরিস্থিতির সুযোগ নিয়ে বিএসএফ বড়লেখার লাতু-পাল্লাথল সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে।

তবে আবহাওয়া প্রতিকূল হলেও সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবির টহলদল সতর্ক অবস্থানে ছিল। বিএসএফের পুশইনের চেষ্টা বুঝতে পেরে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে তৎপর হয়ে ওঠেন এবং সীমান্ত দিয়ে লোকজনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেন।

পরে সীমান্তের জিরো লাইন থেকে প্রায় ২৫-৩০ গজ দূরে ভারতের আসাম অংশে একটি খোলা মাঠে নারী, পুরুষ ও শিশুদের বসে থাকতে দেখা যায়। বিজিবির তৎপরতার কারণে তাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ হয়নি।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার গভীর রাতে ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হলে বিজিবি তা প্রতিহত করে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

সীমান্তে অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
20 November 2026

বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, ঠেকাল বিজিবি

www.dainikkagoj.com
20 November 2026

বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, ঠেকাল বিজিবি

www.dainikkagoj.com