শিরোনাম
রংপুরের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: জেলা পরিষদ প্রশাসক কুষ্টিয়া জেলা ছাত্রদলের ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি নিশাত সম্পাদক জামির পলাশে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবীনবরণ ও ‘সম্প্রীতির বন্ধন ২০২৬’ অনুষ্ঠিত কুলাউড়া সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ তামাকজাত পণ্য জব্দ কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব’, প্রধান অতিথি ডেপুটি স্পিকার কায়সার কামাল ভাঙ্গুড়ায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট, টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন দহপাড়া একাদশ সোনারগাঁওয়ে সিকা’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৮৩৭ শিক্ষার্থী বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, ঠেকাল বিজিবি রামগতিতে আ স ম আব্দুর রব সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কমলনগরের চরফলকনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান নাজিম হাওলাদার
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

পলাশে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবীনবরণ ও ‘সম্প্রীতির বন্ধন ২০২৬’ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

 

মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী):

শিক্ষার মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে নরসিংদীর পলাশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ ও মিলনমেলা ‘সম্প্রীতির বন্ধন ২০২৬’। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

শনিবার (২১ নভেম্বর) নরসিংদীর পাঁচদোনায় অবস্থিত ড্রিম হলিডে পার্কে পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা অংশ নেন।

দিনব্যাপী আয়োজনে ছিল শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক ক্লাস পার্টি, সংগীতানুষ্ঠান, বিনোদন, আনন্দ-উৎসব, পারস্পরিক ভাববিনিময় ও অভিভাবক সমাবেশ। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানজুড়ে সৃষ্টি হয় আনন্দমুখর ও হৃদ্যতাপূর্ণ পরিবেশ।

অনুষ্ঠানে নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে গড়ে তোলা, সৃজনশীল ও উদ্ভাবনী কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের যোগ্যতা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবকদের কার্যকর সম্পৃক্ততা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আরিফ পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজিব শাহরিয়ার, পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন পলাশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, নরসিংদী জেলা যুবদলের এম এ কাইয়ুমসহ আমন্ত্রিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও সুধীজন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সৃজনশীল চিন্তাশক্তি, নেতৃত্বের গুণাবলি ও প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাঁরা আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক পরিচিতি, আস্থা ও আন্তরিকতার সেতুবন্ধ তৈরি করে। একই সঙ্গে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি এবং মানবিক ও আলোকিত প্রজন্ম গড়ে তুলতেও ইতিবাচক ভূমিকা রাখে।

আনন্দ, উচ্ছ্বাস ও সম্প্রীতির আবহে আয়োজিত ‘সম্প্রীতির বন্ধন ২০২৬’ শুধু নবীনবরণ ও মিলনমেলায় সীমাবদ্ধ থাকেনি; বরং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার এবং শিক্ষার অগ্রযাত্রায় সম্মিলিত প্রত্যয়ের একটি উদ্যোগ হিসেবে সবার কাছে গুরুত্ব পেয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
21 November 2026

পলাশে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবীনবরণ ও ‘সম্প্রীতির বন্ধন ২০২৬’ অনুষ্ঠিত

www.dainikkagoj.com
21 November 2026

পলাশে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবীনবরণ ও ‘সম্প্রীতির বন্ধন ২০২৬’ অনুষ্ঠিত

www.dainikkagoj.com