শিরোনাম
কমলনগরের চরফলকনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান নাজিম হাওলাদার কমলনগরে পুলিশের তৎপরতা  জুয়া-মাদক পাচার-কারবারিদের  ‘আতঙ্ক”  ওসি ফরিদুল তাড়াশে নারী আটক, ইয়াবা ও চায়না চাকু জব্দ উল্লাপাড়ায় পরিবার কল্যাণ পরিদর্শিকার বিরুদ্ধে অনিয়মিত উপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ দরুদ, মিলাদ-কিয়াম ও মোনাজাতের আধ্যাত্মিক আবহে আলহাজ্ব আবুল কাসেম মোজাদ্দেদী (রহ.)-এর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত পাবনার ভাঙ্গুড়ায় হাম ও ডেঙ্গুর প্রকোপ; রোগীর চাপ হাসপাতালে নাসিরনগরে সোনালি ফসলে হাসছে কৃষক, মাঠে মাঠে ধান উঠানোর ব্যস্ততা বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক পথচারী ও এতিমদের শীতবস্ত্র দিলো মানবিক ইউএনও আরিফুর রহমান টেকনাফে কায়ুকখালী খালের উন্নয়নকাজ শুরু, বদলে যাবে পৌর এলাকার চিত্র
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

কমলনগরের চরফলকনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান নাজিম হাওলাদার

প্রতিবেদকের নাম / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ঠিকাদার নাজিম হাওলাদার। ইতোমধ্যে তিনি স্থানীয় পর্যায়ে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সমর্থন ও দোয়া কামনা করছেন তিনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন নাজিম হাওলাদার। বিশেষ করে দরিদ্র, অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর কারণে এলাকায় তাঁর পরিচিতি রয়েছে বলে দাবি করছেন সমর্থকেরা।

নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে নাজিম হাওলাদার বলেন, ইউনিয়নবাসীর সমর্থন ও সহযোগিতা পেলে চরফলকন ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করতে চান। এলাকার রাস্তাঘাট, পুল-কালভার্টসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেবেন।

স্থানীয় কয়েকজন ভোটারও তাঁর প্রতি সমর্থনের কথা জানিয়েছেন। ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাজমা আক্তার বলেন, “নাজিম হাওলাদার গরিব মানুষের জন্য কাজ করেন। আমরা তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।”

৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আক্কাস আলী বলেন, “এলাকার অনেক রাস্তাঘাট, পুল ও কালভার্ট এখনো নির্মাণ হয়নি। আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি সাধারণ মানুষের কথা শুনবেন এবং এলাকার উন্নয়নে কাজ করবেন।”

নদীপাড়ের জেলে নুরুল হক বলেন, “আমরা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। আমাদের মতো সাধারণ মানুষের কথা যিনি শুনবেন, আমরা তাঁকেই জনপ্রতিনিধি হিসেবে চাই।”

এদিকে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, তাদের অধিকার রক্ষা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং নদীকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দিয়েছেন নাজিম হাওলাদার। তাঁর ভাষ্য, নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
18 November 2026

কমলনগরের চরফলকনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান নাজিম হাওলাদার

www.dainikkagoj.com
18 November 2026

কমলনগরের চরফলকনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান নাজিম হাওলাদার

www.dainikkagoj.com