শিরোনাম
রংপুরের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: জেলা পরিষদ প্রশাসক কুষ্টিয়া জেলা ছাত্রদলের ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি নিশাত সম্পাদক জামির পলাশে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবীনবরণ ও ‘সম্প্রীতির বন্ধন ২০২৬’ অনুষ্ঠিত কুলাউড়া সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ তামাকজাত পণ্য জব্দ কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব’, প্রধান অতিথি ডেপুটি স্পিকার কায়সার কামাল ভাঙ্গুড়ায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট, টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন দহপাড়া একাদশ সোনারগাঁওয়ে সিকা’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৮৩৭ শিক্ষার্থী বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা, ঠেকাল বিজিবি রামগতিতে আ স ম আব্দুর রব সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কমলনগরের চরফলকনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান নাজিম হাওলাদার
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট, টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন দহপাড়া একাদশ

প্রতিবেদকের নাম / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় বোয়ালমারী যুব সংগঠনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারে নিউ বোয়ালমারী সোনালী সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দহপাড়া ফুটবল একাদশ।

শনিবার (২১ নভেম্বর) স্থানীয় মাঠে অনুষ্ঠিত এ খেলাকে কেন্দ্র করে ভাঙ্গুড়া ও মন্ডতোষ ইউনিয়নের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।

ফাইনালে দহপাড়া ফুটবল একাদশ ও নিউ বোয়ালমারী সোনালী সংঘ মুখোমুখি হয়। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই চলে। নির্ধারিত সময়ে উভয় দল একটি করে গোল করায় ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে জয় নিশ্চিত করে দহপাড়া ফুটবল একাদশ। ফলে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে দলটি। রানার্সআপ হয় নিউ বোয়ালমারী সোনালী সংঘ।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন। খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সদস্যসচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলতাব হোসেন খান, মন্ডতোষ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো. নায়েব আলী এবং যুবদল নেতা মো. শামীম হোসেন খানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

টুর্নামেন্ট আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বোয়ালমারী গ্রামের কৃতী সন্তান ও মন্ডতোষ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা। এ ছাড়া দহপাড়া গ্রামের মোজাফফর মেম্বারের নেতৃত্বে দহপাড়া ফুটবল একাদশের সমর্থকেরা খেলায় প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন।

খেলা শেষে বিজয়ী দহপাড়া ফুটবল একাদশের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং নিউ বোয়ালমারী সোনালী সংঘের হাতে রানার্সআপ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি নূর মুজাহিদ স্বপন ও উদ্বোধক প্রভাষক জাফর ইকবাল হিরোকসহ অতিথিরা।

এ সময় অতিথিরা বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের স্মার্টফোনের আসক্তি কমিয়ে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, যুবসমাজ ও বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক এ সময় উপস্থিত ছিলেন।

আয়োজক ও এলাকাবাসীর প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকলে স্থানীয় পর্যায়ে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে এবং যুবসমাজ মাদকমুক্ত ও সুন্দর সমাজ গঠনে আরও বেশি ভূমিকা রাখতে পারবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
21 November 2026

ভাঙ্গুড়ায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট, টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন দহপাড়া একাদশ

www.dainikkagoj.com
21 November 2026

ভাঙ্গুড়ায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট, টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন দহপাড়া একাদশ

www.dainikkagoj.com