শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

ডোমারে শিক্ষকদের লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

Reporter Name / ১১৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা সহ ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতা আদায়ের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক-কর্মচারীরা।

মঙ্গলবার (১৪ই অক্টোবর) সকাল ১০টা থেকে ডোমার কেন্দ্রীয় শহীদ মিনারে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি জাতীয়করণ প্রত্যাশী জোটের আয়োজনে লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- জাতীয়করণ প্রত্যাশী জোটের উপজেলা আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা মো. শামসুদ্দিন হোসাইনী সুফী, সদস্য সচিব অধ্যক্ষ ফারুক হোসেন রাজু, উপদেষ্টা অধ্যক্ষ এম. লতিফুল মুন্তাকীম, যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম, এজাবুল হোসেন শাহ, প্রভাষক মো. কাওছার আলম বকুল, একরামুল হক, এএসএম আব্দুল কাদের, যুগ্ম-সদস্য সচিব রমনী কান্ত রায়, অর্থ সচিব রুহুল আমিন, প্রচার সম্পাদক রইসুল আলম প্রমুখ সহ উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ।

পরে, ডোমার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়। বক্তারা ভাতা উন্নীত সহ জাতীয়করণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর