শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

দ্বিতীয় দিনেও অচল দীঘিনালার মাধ্যমিক স্কুল: শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত

Reporter Name / ১৫৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: মোঃ হাছান আল মামুন

​সারা দেশের মতো খাগড়াছড়ির দীঘিনালা উপজেলাতেও দ্বিতীয় দিনের মতো মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। তিন দফা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এবং শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে শিক্ষক-কর্মচারীরা আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান থেকে বিরত রয়েছেন।

​আজ সকালে দীঘিনালা উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা ঘুরে দেখা যায়, শিক্ষকরা সম্মিলিতভাবে ক্লাস বর্জন করে কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ফলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

​শিক্ষকদের মূল দাবিগুলো হলো:২০% বাড়িভাড়া বরাদ্দ।১,৫০০ টাকার মেডিকেল ভাতা বরাদ্দ।অন্যান্য তিন দফা ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন।

​উপজেলার রশিদ নগর দাখিল মাদ্রাসাতেও কর্মসূচিটি গুরুত্বের সঙ্গে পালিত হয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আনিছুর রহমান, সিনিয়র সহকারী মৌলভী মাওলানা জহিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মামুনুল ইসলামসহ সকল শিক্ষক-কর্মচারী এই কর্মবিরতিতে অংশ নেন।

​কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা জানিয়েছেন, এটি কেন্দ্রীয় কর্মসূচির অংশ এবং তাঁদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।

​তাঁরা আরও বলেন, “আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত। এখন সময় এসেছে সেই অবহেলার জবাব দেওয়ার। যদি দ্রুত আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তবে সারাদেশের শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।”

​শিক্ষক নেতারা দৃঢ়ভাবে জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত আসা মাত্রই তাঁরা পরবর্তী কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর