শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

সড়ক দুর্ঘটনায় রায়গঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আবুল কালাম বিশ্বাস নিহত

Reporter Name / ১৭৫ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

লোকমান হোসেন মিলন

রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. আবুল কালাম বিশ্বাস (৫২) নিহত হয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই স্থানে রোড ডিভাইডারের পাশে গুরুতর আহত অবস্থায় আবুল কালামকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সাথে আঘাত লেগে তিনি গুরুতর আহত হন।

মৃত্যুর খবর পেয়ে রায়গঞ্জ উপজেলার সকল গণমাধ্যম কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর