শিরোনাম
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায় ১৩ গ্রেনেড ও ৭৬ রাউন্ড গুলি উদ্ধার টেকনাফে মানব পাচারের প্রস্তুতিকালে নারী-শিশুসহ ৮ জন উদ্ধার রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আবু তাহের রনি রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত ইসলামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন মো: আবদুল হক মানিক চায়ের ঐতিহ্যে রাজকীয় ছোঁয়া, মৌলভীবাজারে চালু হলো প্যাকেজিং ইউনিট পর্তুগিজ রাজপরিবারের সম্পৃক্ততায় ইউরোপের বাজারে বাংলাদেশের চা রপ্তানির নতুন সম্ভাবনা ঐতিহ্যের সুরে বর্ষবিদায়, নতুন বছর বরণে প্রস্তুত খাসিয়ারা মাগুরছড়ায় বসছে শতবর্ষী ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ১২ নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্ব আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ দোকান ও অবকাঠামো নির্মাণ বন্ধে জেলা প্রশাসককে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চিঠি, ঐতিহ্য রক্ষার দাবি স্থানীয়দের মাধাইনগর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসার সরকার, দুইবারের সাবেক চেয়ারম্যান প্রার্থী
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

ধামইরহাটে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

 

বুলবুল আহম্মেদ (বুলু), নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে ৬৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আব্দুল মজিদ (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫ রাজশাহী। এ সময় তার কাছ থেকে নগদ ৭ হাজার টাকা ও মাদক কারবারে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের বড়থা বাজার এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাটের একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার আব্দুল মজিদ ধামইরহাট উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

অভিযানকালে তার হেফাজত থেকে ৬৭টি অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ৭ হাজার টাকা ও মাদক কারবারে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

এসআরবি জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে মাদক, অস্ত্রসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁর ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
11 November 2026

ধামইরহাটে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

www.dainikkagoj.com
11 November 2026

ধামইরহাটে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

www.dainikkagoj.com