শিরোনাম
চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ ট্রাকচাপায় নিহত, আহত বান্ধবী ছয় বছর পর স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক অনুজ কান্তি দাশ তানোরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, এলাকায় উত্তেজনা তানোরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, এলাকায় উত্তেজনা গজারিয়ায় স্কাউটস ভবন উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ গোয়াইনঘাটে মা ও শিশু সুরক্ষায় সমন্বিত সেবা জোরদারের উদ্যোগ নেত্রকোনায় হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, পুড়ল ৪ আসন নাসিরনগরে যত্রতত্র ময়লা-আবর্জনা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সাংবাদিক ইসাহাকের চিকিৎসায় বাধা এনআইডি জটিলতা তাড়াশ বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩ দোকান; নিঃস্ব ২ পরিবার
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ ট্রাকচাপায় নিহত, আহত বান্ধবী

প্রতিবেদকের নাম / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

 

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সৌরভ (২৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঝিনাইদহে বান্ধবীকে পৌঁছে দিতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় তিনি নিহত হন। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা বান্ধবী রিয়া খাতুন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম সৌরভ চুয়াডাঙ্গা পৌর এলাকার বড় বাজারপাড়ার বাসিন্দা আসলাম হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সৌরভ তাঁর বান্ধবী রিয়া খাতুনকে ঝিনাইদহে তাঁর খালার বাড়িতে পৌঁছে দিতে মোটরসাইকেলে করে রওনা হন। পথে হলিধানী বাজার এলাকায় একটি স্পিড ব্রেকারের কাছে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুজন সড়কে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সৌরভকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত রিয়া খাতুনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
10 November 2026

চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ ট্রাকচাপায় নিহত, আহত বান্ধবী

www.dainikkagoj.com
10 November 2026

চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ ট্রাকচাপায় নিহত, আহত বান্ধবী

www.dainikkagoj.com