শিরোনাম
ছয় বছর পর স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক অনুজ কান্তি দাশ তানোরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, এলাকায় উত্তেজনা তানোরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, এলাকায় উত্তেজনা গজারিয়ায় স্কাউটস ভবন উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ গোয়াইনঘাটে মা ও শিশু সুরক্ষায় সমন্বিত সেবা জোরদারের উদ্যোগ নেত্রকোনায় হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, পুড়ল ৪ আসন নাসিরনগরে যত্রতত্র ময়লা-আবর্জনা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সাংবাদিক ইসাহাকের চিকিৎসায় বাধা এনআইডি জটিলতা তাড়াশ বাসস্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩ দোকান; নিঃস্ব ২ পরিবার ফারুক হত্যার প্রতিবাদে কাঁচপুরে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

গজারিয়ায় স্কাউটস ভবন উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ

প্রতিবেদকের নাম / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

 

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ স্কাউটসের উপজেলা ভবন উদ্বোধন ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যদের মাঝে ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় গজারিয়া উপজেলা পুরাতন থানা এলাকার ভূমি অফিস সংলগ্ন স্থানে স্কাউটস ভবনের ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফছা নাদিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্ল্যাহ।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন সাঈদীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্কাউটস নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, উপজেলা স্কাউটস ভবন উদ্বোধনের পাশাপাশি শিক্ষার্থীদের স্কাউটিং কার্যক্রমে উৎসাহিত করতে শিক্ষা উপকরণ সহায়তায় সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। গজারিয়া উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউটিংয়ের ইতিবাচক কার্যক্রম গতিশীল রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহনাজ পারভীন, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ হানিফ মিয়া, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, স্কাউট কমিশনার মোহাম্মদ শামীম ইকবাল, গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি মোহাম্মদ আখতারুজ্জামান বিপুল, স্কাউট লিডার মো. শহিদুল্লাহ, কাব লিডার মো. সিদ্দিকুর রহমান, সহকারী কমিশনার মোহাম্মদ আজহারুল ইসলাম ও পবিত্র কুমার রায় তনু এবং তথ্য ও গবেষণা সম্পাদক মো. শাহাদাত হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও স্কাউট কমিটির সদস্যরা।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট সদস্যদের হাতে নতুন ইউনিফর্ম তুলে দেন। নতুন ভবন উদ্বোধনের মধ্য দিয়ে গজারিয়ায় স্কাউটিং কার্যক্রম আরও সম্প্রসারিত ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
10 November 2026

গজারিয়ায় স্কাউটস ভবন উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ

www.dainikkagoj.com
10 November 2026

গজারিয়ায় স্কাউটস ভবন উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ

www.dainikkagoj.com