শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে 

লালন শাহের আখড়া বাড়িতে মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name / ১১৫ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

‘যে বস্তু অধিক পরিমাণে নেশা সৃষ্টি করে, তার সামান্য পরিমাণও হারাম’এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় বাউল ফকির লালন শাহের আখড়া বাড়িতে মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির সামনে সোমবার (১৩ অক্টোবর) বিকেলে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুষ্টিয়া জেলা শাখা। এতে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, “মাদক সমাজ ধ্বংসের নীরব ঘাতক। এটি পরিবারে অশান্তি আনে, তরুণ প্রজন্মের স্বপ্ন ভঙ্গ করে, অপরাধ, ধর্ষণ, হত্যা ও আত্মহত্যার মূল কারণ হয়ে দাঁড়ায়। মাদক মানুষকে আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে সরিয়ে নরকের পথে ঠেলে দেয়। বিগত কয়েক বছর ধরে লালন আখড়ায় মেলার সময় প্রশাসনের উপস্থিতিতেই প্রকাশ্যে মাদক সেবনের মহোৎসব চলে আসছে। এতে যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং চুরি, ছিনতাই, ডাকাতি এমনকি খুনের মতো অপরাধে জড়িয়ে পড়ছে।” বক্তারা আরও বলেন, “আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর লালন তিরোধান দিবস উপলক্ষে অনুষ্ঠানের সময় যদি লালন আখড়ায় প্রকাশ্যে মাদক সেবন হয়, তবে আমরা নীরব থাকব না। তখন কুষ্টিয়ার সর্বস্তরের জনগণ মাদকের বিরুদ্ধে রাস্তায় নামবে।” মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা শারাফাত হুসাইন। এসময় বক্তব্য দেন আল-খিদমাহ অর্গানাইজেশন কুষ্টিয়ার সভাপতি হৃদয় হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আবরার, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আরিফুজ্জামান এবং জেলা সভাপতি আবদুল লতিফ খান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর