শিরোনাম
সিন্ধু পানি চুক্তি অসম দায়বদ্ধতা, বৈষম্যমূলক ছাড় এবং পাকিস্তানের পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার কয়ড়া ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল বারিক মাদারগঞ্জে ৪৬ বস্তা সরকারি চাল জব্দ, পলাতক ব্যবসায়ী আন্তর্জাতিক নার্সেস ডে উপলক্ষে স্কলার্স নার্সিং কলেজ, ময়মনসিংহে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হালুয়াঘাটে গুরুত্বপূর্ণ সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জয়বাংলা বাজার–মধুপুর বাজার সড়ক মেরামত কাজের শুভ উদ্বোধন পুলিশ সপ্তাহ-২০২৬ এ মাদকদ্রব্য উদ্ধারে ‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন ময়মনসিংহ জেলা পুলিশের কালোবাজারে তেল বিক্রি: ইসলামপুরে ফিলিং স্টেশন ম্যানেজারকে জেল-জরিমানা সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

কয়ড়া ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল বারিক

প্রতিবেদকের নাম / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

 

আখতার হোসেন হিরন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ১৪ নং কয়ড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বারিক পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ঈদুল আযহা উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত। এই মহিমান্বিত উৎসব সমাজে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, এই আনন্দঘন মুহূর্তে আমি কয়ড়া ইউনিয়নবাসীসহ দেশের সকল মানুষের প্রতি জানাই ঈদ মোবারক। আল্লাহ যেন সবার জীবনকে শান্তি, সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন।

উন্নয়ন ভাবনা ও অঙ্গীকার তুলে ধরে ইঞ্জিনিয়ার আব্দুল বারিক বলেন, কয়ড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অগ্রগতি এবং জনগণের জীবনমান উন্নয়নই তার মূল লক্ষ্য। আগামী দিনে তিনি ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করে যেতে চান বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, উন্নয়নের পথে এগিয়ে যেতে হলে স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। আমরা এমন একটি কয়ড়া ইউনিয়ন গড়তে চাই যেখানে থাকবে না কোনো মাদক, দুর্নীতি ও অনিয়ম; থাকবে শুধু উন্নয়ন, ন্যায়বিচার ও জনসেবা।

এছাড়াও তিনি তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান।

ঈদুল আযহা উপলক্ষে তিনি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন এবং সমাজের সকল স্তরের মানুষকে একে অপরের প্রতি সহমর্মিতা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান।

শেষে তিনি কয়ড়া ইউনিয়নের উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
12 May 2026

কয়ড়া ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল বারিক

www.dainikkagoj.com
12 May 2026

কয়ড়া ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল বারিক

www.dainikkagoj.com