সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

ডোমারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

Reporter Name / ১২৯ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ

টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় সারাদেশের ন্যায় নীলফামারীর ডোমার উপজেলাতেও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২ই অক্টোবর) সকাল ১০টায় উপজেলার সোনারায় উচ্চ বিদ্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শায়লা সাঈদ তন্বী।

এসময় আরও উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাফিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সোহান চৌধুরী, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. হাবিবুর রহমান সিদ্দিকী, সোনারায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রমনী কান্ত রায় প্রমুখ সহ সহকারী শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, ‘টাইফয়েড জ্বর রোধে, টিকা নেবো দল বেঁধে’ স্লোগানকে সামনে রেখে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান কর্মসূচি হাতে নিয়েছে সরকার। ক্যাম্পেইনে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে টিকাদান শুরু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর