শিরোনাম
দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক রামগড়ে দুই বছর ধরে শূন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ, ব্যাহত শিক্ষা প্রশাসন হাবিলাসদ্বীপে গাউসিয়া কমিটির অভিষেক ও স্মরণসভা অনুষ্ঠিত লংগদুতে ছুরিকাঘাত করে অটোরিকশা চালকের ২ লাখ টাকা ছিনতাই ভাঙ্গুড়ায় বাংলাদেশ স্কাউটসের প্রথম উপজেলা ডে ক্যাম্প অনুষ্ঠিত পার্বতীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত রামগতিতে ডাকাতি-চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি সান্তাহারে নাগরিক কমিটির ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন চুয়াডাঙ্গায় রাইস কুকারের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু দুর্গাপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ: জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের সমাবেশ অনুষ্ঠিত 
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

সান্তাহারে বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় মামলা

প্রতিবেদকের নাম / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

 

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেনের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত ৩ মে রবিবার রাতে সান্তাহার রেলওয়ে থানায় এ মামলা দায়ের করেন ভুক্তভোগীর ছোট ভাই আজিজুল হক রাজা। মামলায় রাজু, শুভ, নীরবসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে সান্তাহার রেলগেইট এলাকায় রেলওয়ের জায়গায় দোকান নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ সময় বিএনপি নেতা ইকবাল হোসেনের সঙ্গে স্থানীয় হলুদঘর ও ইয়ার্ড কলোনী এলাকার রাজু, শুভ, নীরবসহ কয়েকজন যুবকের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহত ইকবাল হোসেনকে উদ্ধার করে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
04 May 2026

সান্তাহারে বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় মামলা

www.dainikkagoj.com
04 May 2026

সান্তাহারে বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় মামলা

www.dainikkagoj.com