শিরোনাম
সিন্ধু পানি চুক্তি অসম দায়বদ্ধতা, বৈষম্যমূলক ছাড় এবং পাকিস্তানের পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার কয়ড়া ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল বারিক মাদারগঞ্জে ৪৬ বস্তা সরকারি চাল জব্দ, পলাতক ব্যবসায়ী আন্তর্জাতিক নার্সেস ডে উপলক্ষে স্কলার্স নার্সিং কলেজ, ময়মনসিংহে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হালুয়াঘাটে গুরুত্বপূর্ণ সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জয়বাংলা বাজার–মধুপুর বাজার সড়ক মেরামত কাজের শুভ উদ্বোধন পুলিশ সপ্তাহ-২০২৬ এ মাদকদ্রব্য উদ্ধারে ‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন ময়মনসিংহ জেলা পুলিশের কালোবাজারে তেল বিক্রি: ইসলামপুরে ফিলিং স্টেশন ম্যানেজারকে জেল-জরিমানা সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

প্রতিবেদকের নাম / ১২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

 

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নে নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Yasser Khan Chowdhury।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-০২ (তারাকান্দা-ফুলপুর) আসনের সংসদ সদস্য Mufuti Mahmudullah।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “আজকের এই খাল পুনঃখনন কাজটি এলাকার উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। সরকারের উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।”

তিনি আরও বলেন, খাল পুনঃখনন কাজ শুধু সম্পন্ন করাই যথেষ্ট নয়, এগুলো যেন পুনরায় ভরাট না হয় সে বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। উন্নয়ন টেকসই করতে হলে জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্ত্রী আরও জানান, নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে তারাকান্দা-ফুলপুর এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে মিনি স্টেডিয়াম নির্মাণ, হাসপাতাল উন্নয়ন এবং সড়ক অবকাঠামো উন্নয়নসহ নানা উদ্যোগ রয়েছে। এসব প্রকল্প সফলভাবে বাস্তবায়নের জন্য স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং এলাকাবাসী।

উক্ত খাল পুনঃখনন প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
12 May 2026

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

www.dainikkagoj.com
12 May 2026

তারাকান্দায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

www.dainikkagoj.com