শিরোনাম
তোরাবগঞ্জে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লক্ষ্মীছড়ির সাঁওতালপাড়ায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী ভেড়ামারায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রটোকল লঙ্ঘনের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ দর্শনায় ৩ হাজার ১৮৫ আখচাষিকে ৯৫ লাখ টাকার প্রণোদনা কয়রায় বিনা বেতনে পাঠদান, অনিশ্চয়তায় ১০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ ব্রাহ্মণ শাসন বণিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চান মাহমুদ সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ ১৭ মাসে তিন প্রাণহানি, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন তাড়াশে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব ঢাকের বাদ্য, সিঁদুর খেলা ও নানা আয়োজনে বিজয়া দশমী উদযাপন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

তোরাবগঞ্জে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু, রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘পর্বতের কোনা নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাত ৮টায় অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় ‘পর্বতের কোনা একাদশ’ ও ‘নীলপদ্ম বন্ধু একাদশ’। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নীলপদ্ম বন্ধু একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পর্বতের কোনা একাদশ। ম্যাচ পরিচালনা করেন রেফারি মো. রাজু। খেলা উপভোগ করতে স্থানীয় বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস শহীদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৯ নম্বর তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোছলেহ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর জাহের ভূঁইয়া, সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের নিজাম উদ্দিন, কমলনগর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফর আহমদ ভূঁইয়া, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ কৃষি ব্যাংক তোরাবগঞ্জ বাজার শাখার ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম শহীদ, তোরাবগঞ্জ ইউনিয়ন উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আরিফ হোসেন, আব্দুল মতিন এবং কমলনগর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান ধনু।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

এ সময় অতিথিরা বলেন, যুবসমাজকে মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে ক্রীড়া চর্চার বিকল্প নেই। তাঁরা এ ধরনের আয়োজনের প্রশংসা করে টুর্নামেন্টের আয়োজক ‘পর্বতের কোনা যুব সমাজ’-কে ধন্যবাদ জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
21 October 2026

তোরাবগঞ্জে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

www.dainikkagoj.com
21 October 2026

তোরাবগঞ্জে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

www.dainikkagoj.com