শিরোনাম
তোরাবগঞ্জে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লক্ষ্মীছড়ির সাঁওতালপাড়ায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী ভেড়ামারায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রটোকল লঙ্ঘনের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ দর্শনায় ৩ হাজার ১৮৫ আখচাষিকে ৯৫ লাখ টাকার প্রণোদনা কয়রায় বিনা বেতনে পাঠদান, অনিশ্চয়তায় ১০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ ব্রাহ্মণ শাসন বণিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চান মাহমুদ সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ ১৭ মাসে তিন প্রাণহানি, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন তাড়াশে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব ঢাকের বাদ্য, সিঁদুর খেলা ও নানা আয়োজনে বিজয়া দশমী উদযাপন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

দর্শনায় ৩ হাজার ১৮৫ আখচাষিকে ৯৫ লাখ টাকার প্রণোদনা

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

উন্নত প্রযুক্তি ও আধুনিক কলাকৌশল প্রয়োগের মাধ্যমে আখ চাষে কৃষকদের উৎসাহিত করতে চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানির আওতাধীন ৩ হাজার ১৮৫ জন আখচাষিকে ৯৫ লাখ ১৬ হাজার টাকা নগদ প্রণোদনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ট্রেনিং কমপ্লেক্স ভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, দেশব্যাপী মোট ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির মধ্যে ১২ কোটি ৩ লাখ ৭৫ হাজার টাকা নগদ প্রণোদনা বিতরণ করা হয়েছে। এর অংশ হিসেবে কেরু অ্যান্ড কোম্পানির আওতাধীন ১০ জন নারী চাষিসহ ৩ হাজার ১৮৫ জন কৃষক এ সুবিধা পেয়েছেন।

ভিডিও কনফারেন্সে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান, দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশফাকুর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন) ওমর আল ফারুক মির্জা গালিব, মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুছ সাত্তার, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূঁইয়া, মহাব্যবস্থাপক মো. রাজিবুল ইসলাম, মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) মাহাবুবুর রহমান এবং মহাব্যবস্থাপক (কৃষি বাণিজ্যিক খামার) মো. বিল্লাল হোসেন।

এ ছাড়া আখচাষি কল্যাণী ফেডারেশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আখচাষি অহিদুজ্জামান অহিদ, জালাল উদ্দিন লিটন ও আওয়াল হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
21 October 2026

দর্শনায় ৩ হাজার ১৮৫ আখচাষিকে ৯৫ লাখ টাকার প্রণোদনা

www.dainikkagoj.com
21 October 2026

দর্শনায় ৩ হাজার ১৮৫ আখচাষিকে ৯৫ লাখ টাকার প্রণোদনা

www.dainikkagoj.com