শিরোনাম
নাসিরনগরে গোসল করতে গিয়ে নিখোঁজ, দুই দিন পর মেঘনায় মরদেহ উদ্ধার তোরাবগঞ্জে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লক্ষ্মীছড়ির সাঁওতালপাড়ায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী ভেড়ামারায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রটোকল লঙ্ঘনের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ দর্শনায় ৩ হাজার ১৮৫ আখচাষিকে ৯৫ লাখ টাকার প্রণোদনা কয়রায় বিনা বেতনে পাঠদান, অনিশ্চয়তায় ১০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ ব্রাহ্মণ শাসন বণিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চান মাহমুদ সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ ১৭ মাসে তিন প্রাণহানি, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

রামগড়ে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডার

প্রতিবেদকের নাম / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

 

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে খাগড়াছড়ির রামগড়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে এসআরবি-৭, সিপিসি-১ ফেনী ক্যাম্পের টহল দল।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে রামগড় শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী বাড়ি মন্দিরের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন এসআরবি-৭, সিপিসি-১ ফেনী ক্যাম্পের স্কোয়াড্রন লিডার ও কোম্পানি কমান্ডার মিজানুর রহমান।

এসআরবি-৭, সিপিসি-১ ফেনী ক্যাম্প সূত্রে জানা যায়, ক্যাম্পের আওতাধীন পূজামণ্ডপগুলোতে চারটি গাড়ির মাধ্যমে ২৪ ঘণ্টা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিটি মণ্ডপে টহল দলের পাশাপাশি কুইক রেসপন্স টিম ও প্রয়োজনীয় যোগাযোগ নম্বর রাখা হয়েছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে।

সূত্রটি আরও জানায়, প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন।

এ সময় যেকোনো অস্বাভাবিক পরিস্থিতি বা অপ্রীতিকর ঘটনা দেখা দিলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়। টহল দলগুলো যেকোনো পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।

এসআরবি-৭, সিপিসি-১ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিজানুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে তাদের আইসিটি বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি করা হচ্ছে। গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন এসআরবি-৭, সিপিসি-১ ফেনীর ডিএডি মহিদুল ইসলাম, এসআই আরিফুর রহমান, ফয়েজুর রহমান, রামগড় ফায়ার স্টেশনের কর্মকর্তা বিশান্তর বড়ুয়া, রামগড় শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী বাড়ি মন্দির পরিচালনা পরিষদের সভাপতি বাদল চক্রবর্তী, সাধারণ সম্পাদক স্বপন দে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এসআরবি, বিজিবি ও আনসার সদস্য এবং সাংবাদিকরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
17 October 2026

রামগড়ে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডার

www.dainikkagoj.com
17 October 2026

রামগড়ে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডার

www.dainikkagoj.com