শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

রামগতি -কমলনগর  এমপি প্রার্থী বীথিকার পথসভা

Reporter Name / ৪৫১ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

মোখলেছুর রহমান ধনু

রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বীথিকা বিনতে হোসাইন বিএনপির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ প্রথমবার আনুষ্ঠানিক ভাবে তার নির্বাচনী এলাকার ৩টি পয়েন্টে পথসভা করেন। পাশাপাশি আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন জনগণের কাছে।

 

বুধবার (১ অক্টোবর) বিকেলে কমলনগর উপজেলার করইতলা, তুলা তলি ও চরকাদিরা ফজুমিয়ার হাট বাজার জিরোপয়েন্টে  পথসভা করেন বীথিকা।

 

 

তিনি কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক (প্রয়াত) শফিউল বারী বাবুর স্ত্রী। বাবু ছিলেন, রামগতি-কমলনগর মানুষের আস্থার ঠিকানা। বাবু তার বর্ণাট্য রাজনীতির জীবনে নিজ জন্মস্থান রামগতি এলাকায় অসংখ্য মানুষকে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন।

 

৪৯ বছর বয়সে বাবু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ২০২০ সালের ২৮ জুলাই মৃত্যুবরণ করেন বাবু। বাবুর মৃত্যুতে তখনকার সময় শোকের ছায়া নেমে আসে রামগতি-কমলনগরে।

 

বীথিকার সঙ্গে পথসভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মাহামুল বারী, জেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র সহ-সভাপতি আবু ছায়েম মো. শাহীন, সাবেক সেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পদ মাহমুদুর বারী, কমলনগর উপজেলা মৎস্য জীবিদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল-নোমান ও ৪নং চর মাটিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রকি সদাগর।

 

পথসভায় পরিচালনা করেন নূরুল করিম মেম্বার ও রেদোয়ান হোসন।

 

 

পথসভায় এমপি প্রার্থী বীথিকা জনগণের উদ্দেশ্য করে বলেন, আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে বেঁচে থাকতে চাই। আপনারা যেভাবে বাবুকে বিশ্বাস করে ভালোবেসেছিলন। আমি আপনাদের সেই বিশ্বাস ধরে রাখতে চাই। আগামী সংসদ নির্বাচনে আপনাদের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করব। আপনাদের এলাকায় যেসব সমস্যা রয়েছে। আশাকরি সেসব সমস্যা পূরণ করব। আমাদের তারেক রহমান ৩১ দফার মাধ্যমে অনেক কিছু চালু করছেন। তার মধ্যেই বিশেষ করে মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হয়েছে। এভাবে মোট ৩১টি সুবিধা রয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি অসহায় মানুষ এ সুবিধাগুলো পাবে শতভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর