শিরোনাম
কুড়িগ্রামে আসছেন জাগপা মুখপাত্র রাশেদ প্রধান ছাত্র থেকে একই কলেজের বিভাগীয় প্রধান, সমাজকর্মের বই রচনায় পরিচিত শহিদুল ইসলাম জীববৈচিত্র্য রক্ষায় কয়রায় তরুণদের পরিচ্ছন্নতা অভিযান যুব শক্তিতে বাঁচবে খাল-পুকুর, সবুজ হবে উপকূল নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, পুড়ল দুই মোটরসাইকেল ও কাগজপত্র ছোটফরিংগা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ভাঙ্গুড়ায় পানশী নৌকা বাইচ দেখতে গুমানি নদীর দুই পাড়ে হাজারো দর্শক সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা জামুরিয়া মডেল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এনায়েত করীম নাসিরনগরে রাতের আঁধারে দুই সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষক নাসিরনগরে বিএনপির ১৮০ দিনের উন্নয়ন কর্মকাণ্ডের লিফলেট বিতরণ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

জীববৈচিত্র্য রক্ষায় কয়রায় তরুণদের পরিচ্ছন্নতা অভিযান যুব শক্তিতে বাঁচবে খাল-পুকুর, সবুজ হবে উপকূল

প্রতিবেদকের নাম / ১১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

 

কয়রা (খুলনা) প্রতিনিধি:

জীববৈচিত্র্য রক্ষা ও মিঠাপানির উৎস সংরক্ষণের লক্ষ্যে খুলনার কয়রায় খাল ও পুকুর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন স্থানীয় তরুণরা। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে জলাশয় থেকে ময়লা-আবর্জনা, লতাপাতা ও পরিবেশদূষণকারী বিভিন্ন বর্জ্য অপসারণ করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) সকালে কয়রা সদর উপজেলার দেউলিয়া বাজার সংলগ্ন খাল ও চেয়ারম্যান বাড়ির মিঠাপানির পুকুরে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এতে স্থানীয় যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

আয়োজকরা জানান, উপকূলীয় কয়রার খাল-পুকুর শুধু স্থানীয় মানুষের পানির চাহিদা পূরণেই গুরুত্বপূর্ণ নয়, এসব জলাশয় পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ও আগাছা জমে জলাশয়গুলোর পানি দূষিত হওয়ার পাশাপাশি জলজ পরিবেশও হুমকির মুখে পড়ছে। এ অবস্থায় মিঠাপানির উৎস সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) বাস্তবায়িত ‘ব্লু ইকোনমি অ্যান্ড ইকোসিস্টেম ডেভেলপমেন্ট ফর লাইভলিহুড জাস্টিস’ (BID4CJ) প্রকল্পের আওতায় এবং অক্সফাম ইন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইডের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অভিযানের উদ্বোধন করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী। তিনি বলেন, পরিবেশ রক্ষায় তরুণদের এগিয়ে আসতে হবে। আজকের এই পরিচ্ছন্নতা অভিযান তরুণদের পরিবেশ সচেতনতার একটি ইতিবাচক দৃষ্টান্ত।

এ সময় উপস্থিত ছিলেন কোডেকের প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট অফিসার মো. শামিমুল আরফিন সুমন, ফিল্ড অফিসার গাজী ফারুক হোসেন, লিডার্সের প্রোগ্রাম অফিসার মিজানুর রহমান, সাংবাদিক ফরহাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় জলাশয় পরিষ্কারের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়বে। তরুণদের অংশগ্রহণ অব্যাহত থাকলে কয়রার খাল-পুকুরসহ উপকূলীয় পরিবেশ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
14 October 2026

জীববৈচিত্র্য রক্ষায় কয়রায় তরুণদের পরিচ্ছন্নতা অভিযান যুব শক্তিতে বাঁচবে খাল-পুকুর, সবুজ হবে উপকূল

www.dainikkagoj.com
14 October 2026

জীববৈচিত্র্য রক্ষায় কয়রায় তরুণদের পরিচ্ছন্নতা অভিযান যুব শক্তিতে বাঁচবে খাল-পুকুর, সবুজ হবে উপকূল

www.dainikkagoj.com