শিরোনাম
কুড়িগ্রামে আসছেন জাগপা মুখপাত্র রাশেদ প্রধান ছাত্র থেকে একই কলেজের বিভাগীয় প্রধান, সমাজকর্মের বই রচনায় পরিচিত শহিদুল ইসলাম জীববৈচিত্র্য রক্ষায় কয়রায় তরুণদের পরিচ্ছন্নতা অভিযান যুব শক্তিতে বাঁচবে খাল-পুকুর, সবুজ হবে উপকূল নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন, পুড়ল দুই মোটরসাইকেল ও কাগজপত্র ছোটফরিংগা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ভাঙ্গুড়ায় পানশী নৌকা বাইচ দেখতে গুমানি নদীর দুই পাড়ে হাজারো দর্শক সোনারগাঁয়ে চাঁদা দাবিতে জমি দখলের অভিযোগ, আদালতে মামলা জামুরিয়া মডেল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এনায়েত করীম নাসিরনগরে রাতের আঁধারে দুই সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষক নাসিরনগরে বিএনপির ১৮০ দিনের উন্নয়ন কর্মকাণ্ডের লিফলেট বিতরণ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

ছোটফরিংগা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

প্রতিবেদকের নাম / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

 

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির অভিযানে চট্টগ্রামের মীরসরাই উপজেলার ছোটফরিংগা সীমান্ত এলাকা থেকে ৪৮৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ৩৬ হাজার টাকা।

বুধবার (১৪ অক্টোবর) ভোরে রামগড় ৪৩ বিজিবির আওতাধীন ছোটফরিংগা বিওপি ক্যাম্পের বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় চোরাচালানবিরোধী বিশেষ টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। ভোর সাড়ে ৫টার দিকে ছোটফরিংগা বিওপির সীমান্ত পিলার ২২০৩/২-আরবি থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নয়াটিলা মাজারসংলগ্ন পাহাড়ি উঁচু-নিচু এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় সেখানে মালিকবিহীন অবস্থায় ৪৮৪ পিস ভারতীয় শাড়ি পাওয়া গেলে সেগুলো জব্দ করে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রামগড় ৪৩ বিজিবি জানিয়েছে, জব্দ করা ভারতীয় শাড়িগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্যের প্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনগণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে বিজিবি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
14 October 2026

ছোটফরিংগা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

www.dainikkagoj.com
14 October 2026

ছোটফরিংগা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

www.dainikkagoj.com