শিরোনাম
তাড়াশে মাগুড়া বিনোদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোজাহরুল ইসলামের গণসংযোগ তাড়াশে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ লংগদুতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীর ছবি বিকৃত করে ব্ল্যাকমেইল, টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তাড়াশে গাঁজাসহ যুবক গ্রেপ্তার নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান তাড়াশে মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ১ সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে শাহ আলম ফকির  নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

তাড়াশে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

প্রতিবেদকের নাম / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব  প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে একটি বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর এবং স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুল হালিম মণ্ডল তাড়াশ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর বিকেলে উপজেলার নাদোসৈয়দপুর খুকনীপাড়া গ্রামের মৃত সোহবান আলীর ছেলে জামাল (৫০), কামাল (৪৭)সহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হালিম মণ্ডলের বাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা অতর্কিত হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যান। পরে তারা পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।

এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।

তাড়াশ থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাইয়ের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
07 October 2026

তাড়াশে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

www.dainikkagoj.com
07 October 2026

তাড়াশে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

www.dainikkagoj.com